ঢাকা, রাত ১:১৪
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

মেহেরপুরে ঝড়ের তাণ্ডবে লণ্ডভণ্ড ফসলের মাঠ, দিশেহারা আম ও ভুট্টা চাষিরা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
এপ্রিল ১৯, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মেহেরপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়ে জেলার বিভিন্ন এলাকা লণ্ডভণ্ড হয়ে গেছে। প্রায় আধা ঘণ্টার দমকা হাওয়ায় ভেঙে পড়েছে বহু গাছপালা, কাঁচা ও আধাপাকা ঘরবাড়ি এবং উপড়ে গেছে বিদ্যুতের খুঁটি। শনিবার রাত সাড়ে ১০টার দিকে শুরু হওয়া এই ঝড় জেলার তিনটি উপজেলাকে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত করে। অনেক কাঁচা-পাকা ঘরের ছাউনি উড়ে যায় এবং গাছ পড়ে একাধিক সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়।

চুয়াডাঙ্গা আঞ্চলিক আবহাওয়া কর্মকর্তা রঞ্জিত সাহা বলছেন, `শনিবার রাত সাড়ে ৮টা থেকে ১১টার টার মধ্যে জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৭০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যায়। এমন ঝড় আরো কয়েকটি হওয়ার সম্ভাবনা আছে।’
জোড়পুকুরিয়া গ্রামের চা দোকানি জিল্লুর শেখ বলেন, আধা ঘণ্টার ঝড়ে তার একমাত্র সম্বল দোকানটি উড়ে গেছে। একই গ্রামে অন্তত ২০-২৫টি ঘর ভেঙে পড়েছে এবং অনেক ঘরের চাল উড়ে গেছে বলে জানিয়েছেন তিনি।
ঝড়ে সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়েছেন আম চাষিরা। ঝড়ে বাগানজুড়ে ছড়িয়ে ছিটিয়ে পড়েছে কাঁচা ও আধাপাকা আম। আম চাষি ফরিদ হোসেন বলেন, তিনি তিন লাখ টাকায় বাগান লিজ নিয়ে ভালো লাভের আশা করেছিলেন। কিন্তু ঝড়ে তার বাগানের প্রায় অর্ধেক আম নষ্ট হয়ে গেছে।
জোড়পুকুরিয়া গ্রামের চা দোকানি জিল্লুর শেখ বলেন, “আধা ঘণ্টার ঝড়ে আমার একমাত্র সম্বল দোকানটি উড়ে গেছে। এ ছাড়া এ গ্রামের অন্তত ২০ থেকে ২৫টি ঘর ভেঙে গেছে। উড়ে গেছে অনেকের ঘরের চাল।
চেংগাড়া গ্রামের আমচাষি রহিম বলেন, `আমার তিন বিঘা জমিতে আম বাগান আছে। গতকালের কালবৈশাখী ঝড়ে প্রায় ৩০-৩৫ ভাগ আমের গুটি ঝরে পড়েছে। শুধু আমি না, এলাকার সব আম চাষি এবং বাগান মালিকরা ক্ষতিগ্রস্ত হয়েছে।’
এছাড়া মাঠের ভুট্টা ফসলেরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝোড়ো হাওয়ায় অনেক ভুট্টা গাছ নুয়ে পড়ে নষ্ট হয়ে গেছে।
ঝড়ের কারণে জেলায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। টানা প্রায় ১২ ঘণ্টা অন্ধকারে থাকে পুরো মেহেরপুর।
রোববার সকালে খোঁজ নিয়ে দেখা গেছে, ঝড়ের তাণ্ডবে মেহেরপুর-কুষ্টিয়া ও গাংনী-হাটবোয়ালীয়া সড়কে ভেঙে পড়ে থাকা বিভিন্ন গাছের ডালপালা সরানোর কাজ করছেন স্থানীয় লোকজন এবং সড়ক বিভাগ।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক (ডিডি) সঞ্জীব মৃধা বলেন, চলতি মৌসুমে মেহেরপুরে প্রায় ২ হাজার ৮০০ হেক্টর জমিতে আমের চাষ হয়েছে। হঠাৎ কালবৈশাখী ঝড়ে আমবাগানগুলোর অধিকাংশই ক্ষতিগ্রস্ত হয়েছে। বিশেষ করে কিছুদিন ধরে বৃষ্টিপাত না হওয়াতে আমের গুটি এবং বোটাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছিল।
তিনি বলেন, ‘শনিবার রাতের কালবৈশাখী ঝড়ে জেলায় ৬০৯ হেক্টর জমির ফসল আক্রান্ত হয়েছে। এর মধ্যে রয়েছে, ভুট্টা, আম, লিচু ও বিভিন্ন সবজি। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণে কাজ শুরু করেছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের লোকজন।’
মেহেরপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার স্বদেশ কুমার জানান, ঝড়ে বিদ্যুতের ১৫টি খুঁটি উপড়ে গেছে, ১৬টি হেলে পড়েছে, ১৪টি ক্রস আর্ম ক্ষতিগ্রস্ত হয়েছে, ৩৫০টি মিটার তার নষ্ট এবং ৫০টি ছিঁড়ে গেছে।
ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে সহায়তা দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসেন জানিয়েছেন।

Tags: কালবৈশাখী

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com