ঢাকা, রাত ১:১৬
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

বজ্রপাতে তিন জেলায় ঝরল আট প্রাণ

সুনামগঞ্জে পৃথক বজ্রপাতে এক কলেজছাত্রসহ পাঁচ কৃষক, রংপুরে পুকুরে মাছ ধরতে গিয়ে দুই জন ও হবিগঞ্জে হাওরে মাছ ধরার সময় এক জেলের প্রাণহানি

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
এপ্রিল ১৮, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সুনামগঞ্জের তাহিরপুর, জামালগঞ্জ, ধর্মপাশা ও দিরাই উপজেলায় পৃথক বজ্রপাতে এক কলেজছাত্রসহ পাঁচ কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়া, রংপুরে মিঠাপুকুরে পুকুরে মাছ ধরতে গিয়ে দুই জনের প্রাণহানি, আহত ৯ ওহবিগঞ্জে হাওরে মাছ ধরার সময় এক জেলের প্রাণহানি।

শনিবার বিভিন্ন সময় এ বজ্রপাতের ঘটনা ঘটে। সুনামগঞ্জের দুপুরে হাওরে ধান কাটার সময় এ বজ্রপাতে নিহত ব্যক্তিরা হলেন-তাহিরপুর উপজেলার আবুল কালাম (২৫), জামালগঞ্জ উপজেলার নাজমুল হোসেন (২৬), ধর্মপাশা উপজেলার হাবিবুর রহমান (২৪) ও রহমত উল্লাহ (১৩) এবং দিরাই উপজেলার লিটন মিয়া (৩৮)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আজ দুপুরে কৃষকেরা হাওরে ধান কাটছিলেন। এ সময় হঠাৎ ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি ও বজ্রপাত শুরু হয়। তাহিরপুর উপজেলার মাটিয়ান হাওরে বজ্রপাতে আবুল কালাম নামের এক কৃষক গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
একই সময়ে জামালগঞ্জ উপজেলার পাগনার হাওরে ধান কাটার সময় বজ্রপাতে নাজমুল হোসেন নামের এক কৃষক নিহত হন। তিনি উপজেলার চানপুর গ্রামের বাসিন্দা ছিলেন। জামালগঞ্জ থানার ওসি বন্দে আলী জানান, এ ঘটনায় আরও একজন আহত হয়েছেন।
ধর্মপাশা উপজেলায় পৃথক দুটি ঘটনায় হাবিবুর রহমান ও রহমত উল্লাহ নামের দুই কৃষকের মৃত্যু হয়। এর মধ্যে হাবিবুর রহমান পাইকুরাটি ইউনিয়নের বড়ইহাটি গ্রামের বাসিন্দা এবং বাদশাগঞ্জ ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। রহমত উল্লাহ জয়শ্রী ইউনিয়নের সরস্বতীপুর গ্রামের বাসিন্দা। ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যাহ বলেন, ‘আইনি প্রক্রিয়া শেষে নিহত ব্যক্তিদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’
এ ছাড়া দিরাই উপজেলার কালিয়াগোটা (আতরার) হাওরে ধান কাটার সময় বজ্রপাতে কৃষক লিটন মিয়া গুরুতর আহত হন। স্থানীয় বাসিন্দারা তাঁকে উদ্ধার করে দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. প্রশান্ত দাস তালুকদার বিষয়টি নিশ্চিত করেছ।

হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে জেলের প্রাণহানি:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় হাওরে মাছ ধরার সময় বজ্রপাতে সুনাম উদ্দিন (৪০) নামে এক জেলের মৃত্যু হয়েছে। দুপুরে উপজেলার বিবিয়ানা নদীর তীরবর্তী মমিনা হাওরে এ ঘটনা ঘটে। নিহত সুনাম উদ্দিন পূর্ব বড় ভাকৈর ইউনিয়নের রামপুর গ্রামের সুন্দর আলী পীরের ছেলে।
স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে বৃষ্টির মধ্যে মমিনা হাওরে মাছ ধরছিলেন সুনাম উদ্দিন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন তাকে উদ্ধার করে নিকটস্থ স্বাস্থ্যকেন্দ্রে নেওয়ার চেষ্টা করেন। তবে সেখানে পৌঁছানোর আগেই তার মৃত্যু হয়। নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। হাওর এলাকায় হঠাৎ এই বজ্রপাতে মৃত্যুর ঘটনায় স্থানীয় গ্রামবাসীর মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

মিঠাপুকুরে পুকুরে মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ২ জনের প্রাণহানি, আহত ৯:
রংপুরের মিঠাপুকুর উপজেলায় পুকুরে মাছ ধরা ও গোসল করার সময় বজ্রপাতে দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এ ঘটনায় চার শিশুসহ আরও নয়জন আহত হয়েছেন। গতকাল দুপুর সোয়া একটার দিকে উপজেলার বড় হজরতপুর ইউনিয়নের সখিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন-সখিপুর গ্রামের তালেব উদ্দিন (৬০) ও মিলন মিয়া (৩৫)।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, শনিবার দুপুরে মুষলধারে বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। ওই সময় তালেব উদ্দিন ও মিলন মিয়া গ্রামের একটি পুকুরে মাছ ধরা ও গোসল করতে নামেন। হঠাৎ বজ্রপাতে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এ সময় পুকুরপাড়ে ও আশপাশে থাকা চার শিশুসহ আরও নয়জন আহত হন। স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে মিঠাপুকুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেছেন।
বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত মিলনের চাচাতো ভাই মোস্তফা বলেন, ‘মিলন পুকুরে মাছ ধরতে নেমেছিল। তখন মুষলধারে বৃষ্টির সঙ্গে বিকট শব্দে বজ্রপাত হয়। পুকুরেই তার মৃত্যু হয়। পরে আমরা মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসি।’
মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আলম সিদ্দিক জানান, বজ্রপাতে দুজনের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে খোঁজ নিয়েছে। স্বজনেরা মরদেহ উদ্ধার করে দাফনের ব্যবস্থা করছেন। আহত ব্যক্তিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
হাওরাঞ্চলে বোরো ধান কাটার এই ভরা মৌসুমে বজ্রপাতে এমন প্রাণহানির ঘটনায় কৃষকদের মধ্যে শোক ও আতঙ্ক বিরাজ করছে। উত্তরাঞ্চলের মিঠাপুকুর এলাকায়ও একই অবস্থা বিরাজ করছে।

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com