ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

হাওরে পানিতে নিমজ্জিত কৃষকের ‘স্বপ্ন’

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এপ্রিল ১০, ২০২৬
in কৃষি সংবাদ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সুনামগঞ্জের ছোট-বড় ৯৫টি হাওরের দুই লাখ ২৩ হাজার ৫১০ হেক্টর জমিতে চাষাবাদ হয়েছে। ধানের উৎপাদন লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে প্রায় ১৪ লাখ মেট্রিক টন। যার বাজারমূল্য পাঁচ হাজার কোটি টাকা। তবে সেই ধান ঘরে তুলতে দুশ্চিন্তায় পড়েছেন হাওরের ১০ লাখ কৃষক। গত কয়েক দিনের বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।

ধারদেনা করে দেখার হাওরে ৩৫ কিয়ার (বিঘা) জমিতে বোরো ধান রোপণ করেছিলেন কৃষক মুহিবুর রহমান। কিন্তু সেই ধান ঘরে তোলার আগেই কয়েক দিনের বৃষ্টিতে পানিতে তলিয়ে যায়।

কৃষক মুহিবুর রহমান বলেন, ‌’এই ধান করতে গিয়ে ছয় লাখ টাকা ব্যয় হয়েছে। কিন্তু কয়েকদিনের বৃষ্টিতে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে আমার সব ধান ডুবে গেছে।’

শুধু দেখার হাওর নয়; কানলার হাওর, করচার হাওর, শান্তিগঞ্জের খাই হাওর, পাখিমারা হাওর, শাল্লার ছায়ার হাওর, জামালগঞ্জের হালির হাওর, পাগনার হাওর, তাহিরপুরের শনির হাওর, মাটিয়ান হাওরসহ জেলার বিভিন্ন হাওরে জলাবদ্ধতা দেখা দিয়েছে। এতে এসব হাওরের বেশিরভাগ কৃষকের কাঁচা ধান পানির নিচে তলিয়ে গেছে। তবে কৃষি বিভাগ বলছে, মাত্র এক হাজার ১০০ হেক্টর জমি ডুবেছে।

পাগনার হাওরের কৃষক রাতেশ তালুকদার বলেন, সুনামগঞ্জে গত কয়েকদিন ধরেই চরম বৃষ্টি হয়েছে। এতে হাওরের বেশিরভাগ ধান তলিয়ে গেছে। এগুলো পচে যাবে।

পাখিমারা হাওরের কৃষক ছাত্তার মিয়া বলেন, অপরিকল্পিত বাঁধ নির্মাণে কারণে হাওরে জলাবদ্ধতা সৃষ্টি হচ্ছে। ধান নষ্ট হচ্ছে। অথচ কৃষি বিভাগের কোনো মাথাব্যথা নেই। একইভাবে ক্ষোভ প্রকাশ করেন তাহিরপুরের কৃষক আবু বক্কর। তিনি বলেন, ‘সরকার কোটি কোটি টাকা দিয়ে ধান রক্ষায় ফসল রক্ষা বাঁধ নির্মাণের কাজ করে। অথচ হাওরের পানি নিষ্কাশনের ব্যবস্থা কেন করছে না? জলাবদ্ধতা সৃষ্টি হয়ে মাটিয়ান হাওর ও গুরমারের বেশিরভাগ ধান নষ্ট হতে শুরু করেছে। কৃষকের খারাপ সময়ে যদি কৃষি বিভাগ কাজে না আসে, তাহলে এই প্রতিষ্ঠানের কাজটা কী?’

জানতে চাইলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ ওমর ফারুক বলেন, ‘অন্য বছর থেকে এবছর কয়েকদিনেই ১০০ মিলিমিটার বৃষ্টি হয়েছে। পাশাপাশি সিলেটে বৃষ্টি হচ্ছে, নদীর পানিও বাড়ছে। এরইমধ্যে হাওরে যে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে, তাতে ১১০০ হেক্টর জমি আক্রান্ত হয়েছে।’

কিন্তু মাঠ পর্যায়ে আরও বেশি ধান জলাবদ্ধতার কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এ বিষয়ে ওই কর্মকর্তা বলেন, আমাদের উপজেলা থেকে যে তথ্য দেয়, আমরা সে তথ্য অনুযায়ী কাজ করি। তবে কোনোও কৃষকের ধান ক্ষতি হলে আমাদের জানাতে হবে।

হাওরের জলাবদ্ধতা নিরসনে মাঠ পর্যায়ে কাজ চলছে বলে জানান সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) নির্বাহী প্রকৌশলী মো. মামুন হাওলাদার।

জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেন, হাওরের জলাবদ্ধতা নিরসনে একটি সভা করা হয়েছে। কৃষকের ধান রক্ষায় আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।

Tags: কৃষকস্বপ্নহাওরে পানি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com