ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home নগরায়ন

রাজধানীর বাতাস ‘খুব অস্বাস্থ্যকর’, ৯ এলাকায় পরিস্থিতি ভয়াবহ

বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার ও ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জানুয়ারি ২৩, ২০২৬
in নগরায়ন, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

প্রতিবছর শীতের সময় রাজধানী ঢাকায় বায়ুদূষণ বাড়ে। এবার তো বৃষ্টির দেখা নেই। তাই আবহাওয়া শুষ্ক থাকায় এই মেগাসিটিতে বেশিরভাগ সময় দূষণের মাত্রা বেশিই থাকছে। ২৬৭ স্কোর নিয়ে বিশ্বের দূষিত শহরের তালিকায় দ্বিতীয় অবস্থানে রয়েছে ঢাকা। বায়ুমানের এ স্কোর ‘খুব অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।

শুক্রবার ছুটির দিনের সকালের বাতাসের মান ‘খুব অস্বাস্থ্যকর’ পর্যায়ে পৌঁছেছে। টানা দুই সপ্তাহেরও বেশি সময় ধরে বায়ুদূষণের তালিকায় বিশ্বের শীর্ষ নগরীগুলোর মধ্যে রয়েছে ঢাকা। আজও তার ব্যতিক্রম হয়নি। সকাল নয়টার দিকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ছিল দ্বিতীয়। এ সময় ঢাকার বায়ুর মান সূচক দাঁড়ায় ২৬৭। তবে নগরীর দুটি এলাকায় দূষণের মাত্রা ছিল ‘দুর্যোগপূর্ণ’, যা সর্বোচ্চ ঝুঁকিপূর্ণ স্তর হিসেবে বিবেচিত।
বায়ুদূষণের এই চিত্র তুলে ধরেছে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটি নিয়মিতভাবে বিভিন্ন শহরের বায়ুর মান পর্যবেক্ষণ ও প্রকাশ করে থাকে। তাদের তৈরি লাইভ বা তাৎক্ষণিক সূচকের মাধ্যমে কোনো শহরের বাতাস কতটা পরিষ্কার বা দূষিত, সে বিষয়ে তথ্য ও সতর্কবার্তা দেওয়া হয়। আজ ঢাকার বায়ুদূষণের মাত্রা বিবেচনায় নগরবাসীর জন্য একাধিক সতর্কতামূলক পরামর্শও দিয়েছে আইকিউ এয়ার।
ছুটির দিনে সাধারণত রাজধানীতে যানবাহনের চলাচল কম থাকে এবং অনেক শিল্পকারখানাও বন্ধ থাকে। অথচ ঢাকার বায়ুদূষণে যানবাহন ও শিল্পকারখানার অবদান উল্লেখযোগ্য। আজ বায়ুদূষণের দিক থেকে বিশ্বের প্রথম স্থানে রয়েছে বসনিয়া হারজিগোভিনার রাজধানী সারায়েভো। শহরটির বায়ুর মান সূচক ছিল ৪৩৩।
ঢাকায় বায়ুদূষণ কমার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না; বরং পরিস্থিতি ক্রমেই অবনতির দিকে যাচ্ছে। গত ডিসেম্বর মাসজুড়ে এবং চলতি জানুয়ারিতেও প্রায় প্রতিদিনই ঢাকা বিশ্বের সবচেয়ে দূষিত শহরগুলোর তালিকায় শীর্ষে অবস্থান করছে।
বায়ুর মান সূচক ২০০ ছাড়ালে তাকে ‘খুব অস্বাস্থ্যকর’ ধরা হয়। আর সূচক ৩০০ অতিক্রম করলে সেটিকে ‘দুর্যোগপূর্ণ’ অবস্থান হিসেবে বিবেচনা করা হয়।
সারা দেশেই বায়ুদূষণের মাত্রা বাড়ছে। কিছু ক্ষেত্রে দেখা যাচ্ছে, ঢাকার বাইরের বিভিন্ন এলাকায় দূষণের মাত্রা রাজধানীর চেয়েও বেশি। যদিও বায়ুদূষণ নিয়ন্ত্রণে নেওয়া কার্যক্রমগুলো মূলত ঢাকাকেন্দ্রিক, তবু এসব উদ্যোগ থেকে আশানুরূপ ফল পাওয়া যাচ্ছে না।
ভয়াবহ দূষণ নগরীর ৯ স্থান:
ঢাকার নয়টি এলাকায় বায়ুর মান অত্যন্ত খারাপ ছিল। এর মধ্যে একটি স্থানের অবস্থা ছিল ‘দুর্যোগপূর্ণ’। ওই স্থানটি হলো নিকুঞ্জের এএসএল সিস্টেমস লিমিটেড এলাকা, যেখানে বায়ুর মান সূচক ছিল ৪১৮। অন্যান্য এলাকাগুলোর মধ্যে রয়েছে ধানমন্ডি (২৯৫), পল্লবী (২৮২), মিরপুরের ইস্টার্ন হাউজিং (২৭৪), বে’জ এইজ ওয়াটার (২৭১), বেচারাম দেউড়ি (২৭০), গোরান (২৪৯), গ্রেস ইন্টারন্যাশনাল স্কুল এলাকা (২৩৮) এবং পীরেরবাগ রেললাইন (২০৪)।
দেশে বায়ুদূষণ মোকাবিলায় বিভিন্ন সময় নানা প্রকল্প ও উদ্যোগ নেওয়া হয়েছে। এখনো নতুন নতুন পরিকল্পনার কথা শোনা গেলেও বাস্তবে বায়ুদূষণের পরিস্থিতি দিন দিন আরও খারাপ হচ্ছে।
সুরক্ষায় নগরবাসীর করণীয়:
আইকিউ এয়ারের পরামর্শ অনুযায়ী, ঢাকার বর্তমান বায়ুর মানে বাইরে বের হলে অবশ্যই মাস্ক ব্যবহার করা উচিত। খোলা জায়গায় ব্যায়াম না করার এবং ঘরের জানালা যতটা সম্ভব বন্ধ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

২০১৯ সালের মার্চ মাসে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের একটি প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ঢাকার বায়ু দূষণের ৩টি প্রধান কারণ হলো, ইটভাটা, যানবাহন থেকে নির্গত ধোঁয়া ও নির্মাণ কর্মযজ্ঞের সৃষ্ট ধুলো।

Tags: বাতাসবায়ু দূষণরাজধানীসর্তক

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

‘নবীপ্রেম শুধু আবেগ নয়, এটি চরিত্র, জীবনদর্শন ও মানবিক দায়িত্ব’

‘হিউমি কিং’এ কোন ভেজাল নেই

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

জমি ও ফসলের স্বাস্থ্য সুরক্ষায় ‘হিউমি কিং’

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

বাড়বে তিস্তার পানি,তিন জেলার নিম্নাঞ্চলে প্লাবনের শঙ্কা

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com