ঢাকা, রাত ১১:০৩
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home নগরায়ন

ড্যাপের সংশোধনী চূড়ান্ত: নিষিদ্ধ হচ্ছে কৃষিজমিতে নির্মাণ কাজ

বাড়ছে রাজধানীর ভবনের উচ্চতার সীমা

byএগ্রি সংবাদ ডেস্ক
অক্টোবর ১৯, ২০২৫
in নগরায়ন, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ঢাকার ডিটেইলড এরিয়া প্ল্যান (ড্যাপ) ২০২২–২০৩৫-এর রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি ড্যাপের বেশ কয়েকটি নির্দেশনার সংশোধনী প্রস্তাব নীতিগতভাবে অনুমোদন দিয়েছে। নতুন সংশোধনী অনুযায়ী, ঢাকার প্রায় সব এলাকার ভবনের উচ্চতার সীমা বাড়ানো হয়েছে।

এই সংশোধনীতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন বেশিরভাগ এলাকায় ভবনের উচ্চতার সীমানা (ফ্লোর এরিয়া রেশিও বা ফার) ও জনঘনত্ব বাড়ছে। তবে পরিবেশ সুরক্ষায় কৃষিজমিতে সব ধরনের নির্মাণকাজ পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে।

রোববার (১৯ অক্টোবর) গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সভাকক্ষে ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত ‘ড্যাপ রিভিউ সংক্রান্ত উপদেষ্টা কমিটি’র এক সভায় এই নীতিগত অনুমোদন দেওয়া হয়। একই সঙ্গে ‘ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫’-এর খসড়াও অনুমোদন করা হয়েছে। আজকের অনুমোদনের ফলে সংশোধিত ড্যাপ (২০২২-২০৩৫) শীঘ্রই গেজেট আকারে প্রকাশিত হবে বলে জানানো হয়েছে।

সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন।

নতুন সংশোধনী অনুযায়ী, রাজউকের প্রায় সব এলাকায়ই ফার ও জনঘনত্ব বৃদ্ধি পাবে। এর আগে ২০২২ সালে ড্যাপ কার্যকর হওয়ার পর আবাসন ব্যবসায়ীরা ফার কমিয়ে দেওয়ার বিরোধিতা করে আসছিলেন।

তবে পরিবেশ সুরক্ষায় বিদ্যমান ড্যাপে কৃষিজমিতে সীমিত পরিসরে নাগরিক পরিষেবা নির্মাণের অনুমোদন থাকলেও নতুন সংশোধনীতে তা পুরোপুরি বাতিল করা হয়েছে। এ ছাড়া, ‘মুখ্য জলস্রোত’ ও ‘সাধারণ জলস্রোত’কে একত্রিত করে ‘বন্যা প্রবাহ অঞ্চল’ হিসেবে নির্ধারণ করে সেখানে সব ধরনের স্থাপনা নির্মাণ নিষিদ্ধ থাকবে।

পাশাপাশি, ট্রানজিট ওরিয়েন্টেড ডেভেলপমেন্ট (টিওডি), রিজেনারেশন ও ব্লকভিত্তিক উন্নয়নের মতো আধুনিক নগর পরিকল্পনার ধারণাগুলোকে উৎসাহিত করতে ফার প্রণোদনা দেওয়ার সুপারিশ করা হয়েছে।

ড্যাপের সঙ্গে সমন্বয় করে ‘ঢাকা মহানগর ইমারত বিধিমালা-২০২৫’-এর খসড়াও এদিন অনুমোদন করা হয়। বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড (২০২০) ও ড্যাপের সঙ্গে সমন্বয় করে এই বিধিমালাকে যুগোপযোগী করা হয়েছে। এখন থেকে পাঁচ কাঠা বা তার চেয়ে বড় প্লটে ভবন নির্মাণের ক্ষেত্রে সুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্ট (এসটিপি) স্থাপন বাধ্যতামূলক করা হয়েছে। দুর্যোগের ঝুঁকি বিবেচনায়, স্থাপত্য নকশার পাশাপাশি ভবনের কাঠামোগত নকশাও অনুমোদনের আওতায় আনা হয়েছে। গ্রাহক হয়রানি কমাতে বিশেষ ও বড় প্রকল্পের জন্য আলাদা অনুমোদনের শর্ত তুলে দেওয়া হয়েছে এবং নির্মাণ অনুমোদনের সুপারিশ পাওয়ার পরেই ফি জমা দেওয়ার বিধান করা হয়েছে। এছাড়া, পরিবেশবান্ধব ভবন নির্মাণকে উৎসাহিত করতে প্রণোদনা দেওয়ার কথাও বলা হয়েছে বিধিমালায়।

এর আগে গত ১৯ মার্চ অনুষ্ঠিত ড্যাপ রিভিউ কমিটির সভায় সংশোধনী প্রস্তাবগুলো পুনরায় যাচাইয়ের জন্য ফেরত পাঠানো হয়েছিল। এরপর বিভিন্ন অংশীজনের সঙ্গে প্রায় ৩৫টি সভা করে চূড়ান্ত খসড়াটি আজ উপস্থাপন করা হয়।

সভায় ভূমি, পরিবেশ, স্থানীয় সরকার, সেতু, গৃহায়ন, বিদ্যুৎ ও রেলপথ মন্ত্রণালয়ের সচিব এবং রাজউক চেয়ারম্যানসহ বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

Tags: উচ্চতারড্যাপভবনরাজধানীসীমা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com