ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

আমনে ভালো ফলোনের আশায় লালমনিরহাটের চাষীরা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৫
in কৃষি সংবাদ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

লালমনিরহাটের মাঠ জুড়ে শুধু সবুজ আর সবুজে রোপা-আমন ধানের চারা। যেদিকেই দু’চোখ যায় শুধু সবুজের সমাহার। ফসলের মাঠ যেন সবুজ চাদরে ঢাকা। লালমনিরহাটের রোপা-আমন ধান ক্ষেত যেন সবুজের সমারোহ। বিস্তীর্ণ এলাকাজুড়ে নজর কাড়ছে রোপা-আমন ক্ষেত। চারদিকে এক নয়নাভিরাম রোপা-আমন ধানের ক্ষেতের এমন দৃশ্য। কৃষকের আগামীর সোনালী স্বপ্ন লুকিয়ে আছে সবুজ রোপা-আমন ধান ক্ষেতের মাঝে। শরৎ এর রোদ-বৃষ্টির খেলায় সবুজের আভা ছড়িয়ে পড়েছে চারদিকে।

মাঠের পর মাঠে হাওয়ায় দুলছে রোপা-আমন ধানের চির সবুজ পাতা, আর আনন্দে দুলছে কৃষকদের মন ও প্রাণ। কৃষকের মনে উঁকি দিচ্ছে এক ভিন্ন আমেজ। সবুজ ঘেরা রোপা-আমনের মাঠ দেখে বারবার ফিরে তাকায় কৃষক-কৃষাণীরা, থমকে দাঁড়ায় পথিকও।

এবার বর্ষা মৌসুমের শুরু থেকেই বৃষ্টি না হওয়ায় রোপা-আমন লাগাতে কৃষকদের বিড়ম্বনায় পড়তে হয়। আষাঢ় মাসের মাঝামাঝিতে রোপা-আমন ধান চাষ করার নিয়ম থাকলেও বৃষ্টি না হওয়ায় তা পারেননি কৃষকেরা। ধান রোপন নিয়ে কৃষক পড়ে বিপাকে। দেরীতে বৃষ্টি হলেও ইতিমধ্যে রোপা-আমন রোপন লক্ষ্যমাত্রার শতভাগ সম্পন্ন হয়েছে।

লালমনিরহাট জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছরে এ জেলার ৪৫টি ইউনিয়ন ও ২টি পৌরসভায় ৮৬হাজার ৬শত ৫০হেক্টর জমিতে রোপা-আমন আবাদ লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ৮৫হাজার ৩শত ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ হয়েছে। এবারও রোপা-আমনের বাম্পার ফলন হবে বলে কৃষক-কৃষাণীরা আশা করছেন।

সরেজমিনে জেলার বিভিন্ন এলাকায় ফসলের মাঠ ঘুরে দেখা গেছে, রোপা-আমন ধানের ক্ষেত প্রকৃতির খেয়ালে গাঢ় চির সবুজ রঙ ধারণ করেছে। সবুজে ঘেরা রোপা-আমনের মাঠে কৃষক ব্যস্ত সময় পার করছেন। ধান গাছ ভালো রাখতে ও ধানের উৎপাদন বাড়াতে কৃষকেরা ক্ষেতের ঘাস পরিস্কার, সার ও বালাইনাশক ঔষধ প্রয়োগ ও পার্চিংসহ সার্বক্ষণিক পরিচর্যা করছেন। মাঝে মধ্যে হচ্ছে বৃষ্টি, রোপা-আমন আবাদের জন্য আবহাওয়া রয়েছে অনুকূলে। তাই ফুরফুরে মেজাজে রয়েছে কৃষকেরা।

ধানের চারাগুলো থেকে কয়েকদিন পর বের হবে থোর। আর কিছুদিন পরই কৃষকদের রোপা-আমন ক্ষেতে বের হবে মৌ মৌ গন্ধ। এর পরই সকলের নজর কাড়বে সোনালি ধান। সোনালী স্বপ্নে সোনালী ধানে ভরে উঠবে কৃষকের শুন্য গোলা। গৃহীনির মুখে ফুটবে হাঁসির ঝিলিক।

ফুলগাছ গ্রামের কৃষক হযরত আলী, কোদালখাতা গ্রামের কৃষক রবিউল ইসলাম, জাহাঙ্গীর আলম বলেন, এবার তীব্র খরার কারণে দেরীতে রোপা-আমন ধানের চারা লাগাইছি। কিন্তু রোপা-আমন আবাদের জন্য আবহাওয়া ভালো থাকায় ফসল এখন অনেক ভালো হয়েছে।

সরকারটারী গ্রামের কৃষক কমল কান্তি বর্মন বলেন, কয়েক দিনেই রোপা-আমন ফসলের মাঠ অনেক সুন্দর হয়েছে। চারদিকে শুধু সবুজ আর সবুজ দেখা যাচ্ছে।

লালমনিরহাট সদর উপজেলা কৃষি অফিসার খন্দকার সোহায়েল আহমেদ বলেন, বর্তমানে রোপা-আমন ধানের ক্ষেত সবুজে ভরে উঠেছে। কৃষি অফিস থেকে আমরা সার্বক্ষণিক খোঁজ খবর নিচ্ছি। মাঠ পর্যায়ে উপ-সহকারি কৃষি কর্মকর্তাগণ কৃষকদের সময় মতো পরামর্শ দেওয়ায় রোপা-আমন ক্ষেতে এবার রোগবালাই কম। তাই এবারও ধানের বাম্পার ফলনের আশা করছি।

লালমনিরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. মোঃ সাইখুল আরিফিন বলেন, এ মৌসুমে ৮৬হাজার ৬শত ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে মোট ৮৫হাজার ৩শত ৫০হেক্টর জমিতে রোপা-আমন চাষাবাদ হয়েছে।

Tags: কৃষকধানধান ক্ষেতলালমরি হাটসবুজ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

প্রায় ২৭’শ কোটি টাকায় সাড়ে তিন লাখ টন সার কিনছে সরকার

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সড়ক ও বাঁধের ভাঙন ঠেকাতে বিন্না ঘাস ব্যবহারের উদ্যোগ

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com