ঢাকা, রাত ৩:২২
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

সুন্দরবন ভ্রমণ যেতে চাইলে যা জানা জরুরি

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
সেপ্টেম্বর ২৮, ২০২৫
in পর্যটন, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
রয়েল বেঙ্গল টাইগার

তিন মাস বন্ধ থাকার পর ১ সেপ্টেম্বর আবারও পর্যটকদের জন্য খুলে দেওয়া হয়েছে সুন্দরবন। এখন সুন্দরবন ভ্রমণের উপযুক্ত সময়। পৃথিবীর সবচেয়ে বড় ম্যানগ্রোভ বা লবণাক্ত পানির বন সুন্দরবন। এটি বাংলাদেশ ও ভারতের মধ্যে অবস্থিত। প্রতি বছর দেশি-বিদেশি পর্যটকরা এখানে আসেন ইউনেস্কো ঘোষিত বিশ্ব ঐতিহ্যবাহী স্থানটি দেখতে।
সুন্দরবনের প্রাণী বৈচিত্রের মূল আকর্ষণ রয়েল বেঙ্গল টাইগার। সুন্দরবনে গেলে রয়েল বেঙ্গল টাইগারের দেখা সবসময় না পাওয়া গেলেও এর অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য, নীরবতা ও জীববৈচিত্র্য দর্শনার্থীদের মুগ্ধ করে। এ ছাড়া, দেখতে পাওয়া যায় হরিণ, বানর, বন্য শুকর, বন বেড়াল, ডলফিন, বিভিন্ন পাখি। শহুরে কোলাহলের বাইরে গিয়ে অপরূপ প্রকৃতি দেখতে সুন্দরবনের জুড়ি মেলা ভার। চাইলে সময় করে ঘুরে আসতে পারেন সুন্দরবন। তবে সুন্দরবনে ভ্রমণে যেতে হলে আগে থেকেই সঠিক পরিকল্পনা ও অভিজ্ঞ ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করা জরুরি।

কখন যাবেন:
সুন্দরবন ভ্রমণের জন্য সবচেয়ে ভালো সময় শীতকাল। নভেম্বর থেকে ফেব্রুয়ারি সময়কালটি বন ও প্রকৃতি শান্ত থাকে।

যেভাবে যাবেন:
ঢাকা থেকে সুন্দরবনে যেতে চাইলে প্রথমে যেতে হবে খুলনা। খুলনা,বাগেরহাটের মোংলা অথবা সাতক্ষীরার শ্যামনগর হয়ে সুন্দরবনে যাওয়া যায়। একদিনের জন্য সুন্দরবন ঘুরে দেখতে চাইলে করমজল অথবা হাড়বাড়িয়া যেতে হবে। মোংলা থেকে করমজল ও হাড়বাড়িয়া যেতে হয়। সেখান থেকে ট্রলারে করে একদিনের জন্য সুন্দরবনের কিছু জায়গা ঘুরে আসা যায়। সুন্দরবনে যেতে বন বিভাগের অনুমতি প্রয়োজন হয়। নিজ ব্যবস্থাপনায় সুন্দরবনে বেড়াতে যাওয়া ব্যয়বহুল ও কষ্টসাধ্য হওয়ায় আপনি চাইলে ট্যুর অপারেটরদের সাহায্য নিতে পারেন। ট্যুর অপারেটরদের বিভিন্ন রকম প্যাকেজ থাকে। তবে তিন দিন-দুই রাতের প্যাকেজটিই বেশি জনপ্রিয়। সাধারণত এসব প্যাকেজে ভ্রমণের অনুমতি এবং ফি, খাওয়ার খরচ, সুন্দরবনের কিছু দর্শনীয় জায়গা ঘুরে দেখাসহ সবকিছুই অন্তর্ভুক্ত থাকে। অবশ্যই প্যাকেজ নেওয়ার আগে ট্যুর অপারেটরের সঙ্গে কথা বলে নিশ্চিত হয়ে নেবেন যে প্যাকেজের বাইরে কোনো ধরনের খরচ আছে কি না।

যেখানে ঘুরবেন:
বন বিভাগ সুন্দরবনের সব জায়গায় যাওয়ার অনুমতি দেয় না। আর কিছু জায়গায় যেতে প্রয়োজন হয় বিশেষ অনুমতির।
করমজল ও হাড়বাড়িয়া: এই দুটো জায়গা মোংলা থেকে সবচেয়ে কাছে। করমজল হরিণ ও কুমিরের প্রজনন কেন্দ্র। হাড়বাড়িয়ার মূল আকর্ষণ কাঠের ট্রেইল, পদ্মপুকুর ও ওয়াচ টাওয়ার।
কটকা ও কটকা বীচ: কটকায় একটি কাঠের ট্রেইল রয়েছে, যেখান থেকে দেখা যায় হরিণের দল, নানা পশুপাখি আর কিছুদূর পরেই সমুদ্রসৈকত। দেখা মেলে লাল কাঁকড়ার। বঙ্গোপসাগরের কোলঘেষা এই কটকা সুন্দরবনের অন্যতম জনপ্রিয় জায়গা।
দুবলার চর: এটি একটি ছোট দ্বীপ। হিন্দু ধর্মাবলম্বীদের পূণ্যস্নান ও রাসমেলার জন্য এই জায়গাটি বিখ্যাত। প্রতি বছর কার্তিক মাসে তিন দিনব্যাপী এই মেলা অনুষ্ঠিত হয়। এখানে জেলেদের বসতি রয়েছে।
হিরণ পয়েন্ট: এটি সুন্দরবনের সংরক্ষিত অভয়ারণ্য। এখানে কাঠের তৈরি রাস্তায় হাঁটতে হাঁটতে অনেক ধরণের বন্য প্রাণীর দেখা পাওয়া যায়। ভাগ্য ভালো থাকলে রয়েল বেঙ্গল টাইগারেরও দেখা মিলতে পারে।

খরচ:
লঞ্চ, জাহাজ বা ট্রলারযোগে সুন্দরবনে যেতে হয়। গহীন বনে ঢুকতে হয় নৌকায়। কম খরচে একদিনে সুন্দরবনের কিছু জায়গা ঘুরে দেখা যায়। অভয়ারণ্যে দেশি পর্যটক, শিক্ষার্থী ও বিদেশি পর্যটকদের জন্য ভিন্ন ভিন্ন ফি নির্ধারণ করা আছে। খরচের দিক থেকে নন-এসি জাহাজে জনপ্রতি ৮ হাজার থেকে ১২ হাজার টাকা এবং এসি জাহাজে জনপ্রতি ১৪ হাজার থেকে ২৫ হাজার টাকা পর্যন্ত লাগে। এই খরচের মধ্যে অনুমতি ফি, থাকার ব্যবস্থা, গাইড, সকাল, দুপুর ও রাতের খাবার এবং দুটি স্ন্যাকস অন্তর্ভুক্ত থাকে। অর্থাৎ জলযানে ওঠা থেকে সুন্দরবন ঘুরে ফিরে এসে নামা পর্যন্ত পুরো খরচই এর মধ্যে ধরা থাকে।

প্রয়োজনীয় আরও কিছু তথ্য

● সুন্দরবন ভ্রমণের ন্যূন্যতম তিন দিন আগে বন বিভাগের অনুমতি নিতে হয়। যে তারিখে যেতে চান তার অন্তত পাঁচ দিন আগে ট্যুর অপারেটরের সঙ্গে যোগাযোগ করা উচিত।

● শীতে সুন্দরবনে গেলে অবশ্যই শীতের ভারী পোশাক নিতে হবে।

● লোকালয় থেকে অনেক দূরে থাকতে হবে। সুতরাং, জরুরি প্রয়োজনীয় সব জিনিস ও ওষুধ গুছিয়ে নিতে হবে।

● দল ছাড়া সুন্দরবনে প্রবেশ করা নিরাপদ না। দলে বন বিভাগের একজন নিরাপত্তারক্ষী অবশ্যই থাকতে হবে।

● ট্যুর গাইডের কথা মেনে চলতে হবে।

● সুন্দরবনে মোবাইল নেটওয়ার্ক নেই।

● জীববৈচিত্র্য ও প্রকৃতির ক্ষতি করা যাবে না। বনের ভেতরে যথাসম্ভব নীরব থাকতে হবে।

● প্লাস্টিক ব্যবহারে সচেতন থাকতে হবে। বনের ভেতরে কোনো প্লাস্টিক বর্জ্য ফেলা অনুচিত।

তথ্যসূত্রঃ

১। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়

২। ভ্রমণ গাইড

Tags: বনভ্রমণসুন্দরবনহলিডে

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যেসব এলাকায় টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি  

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com