ঢাকা, রাত ১০:৫৩
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

বাড়তি করের চাপে পোলট্রি শিল্প

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ২৫, ২০২৫
in কৃষি পরামর্শ, মুক্ত আলোচনা, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

অতিমারি করোনার যে চোট পোলট্রি খাতে লেগেছিল, তা সারাতে পারেননি উদ্যোক্তারা। এরপর একের পর এক বেড়েছে পোলট্রি উপকরণের দাম। খুঁড়িয়ে চলা খাতটির এ অবস্থায় প্রস্তাবিত বাজেটে পোলট্রি শিল্পের ওপর করের বোঝা চাপিয়ে দেওয়া হয়েছে। এ খাতের প্রতিষ্ঠানের টার্নওভার কর শূন্য দশমিক ৬ শতাংশ থেকে বাড়িয়ে ১ শতাংশ করা হয়েছে। অপরদিকে করপোরেট কর ১৫ শতাংশ থেকে বাড়িয়ে ২৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। উদ্যোক্তারা বলছেন, এ খাতের ওপর বাড়তি করের কারণে সস্তা ও সহজলভ্য প্রোটিনের উৎস হিসেবে পরিচিত ব্রয়লার মুরগির ডিম ও মাংসের দাম বেড়ে যেতে পারে। শেষ পর্যন্ত তা  ভোক্তার ওপর চাপ তৈরি করবে। দেশের খাদ্য নিরাপত্তার প্রয়োজনে তারা টার্নওভার কর কমিয়ে শূন্য দশমিক ৫ শতাংশ এবং করপোরেট কর ২০ শতাংশে নামিয়ে আনার দাবি জানিয়েছেন।

ফিড ইন্ডাস্ট্রিজ অ্যাসোসিয়েশন বাংলাদেশের (ফিআব) সভাপতি এবং বিপিআইসিসির আহ্বায়ক শামসুল আরেফিন খালেদ সমকালকে বলেন, টার্নওভার কর  বৃদ্ধির ফলে উৎপাদন খরচ বাড়বে, যা আধুনিকায়ন ও খরচ কমানোর প্রচেষ্টাকে বাধাগ্রস্ত করবে। যেখানে পোলট্রি উদ্যোক্তারা সর্বোচ্চ ২ থেকে ৩ শতাংশ লাভে পণ্য বিক্রি করেন, সেখানে এত বেশি হার আরোপ কোনোভাবেই যৌক্তিক নয়।তিনি আরও বলেন, কোম্পানিগুলোর মোট করের পরিমাণ ৩৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত দাঁড়াবে, যা ব্যবসায় টিকে থাকা কঠিন করে তুলবে। এতে উদ্যোক্তারা ঝুঁকির মুখে পড়বেন এবং সাশ্রয়ী দামে ডিম ও মাংস বাজারে সরবরাহ করা কঠিন হয়ে পড়বে। তারা সরকারের কাছে বিষয়টি পুনর্বিবেচনার অনুরোধ জানাচ্ছেন।

ওয়ার্ল্ডস পোলট্রি সায়েন্স অ্যাসোসিয়েশন-বাংলাদেশ শাখার (ওয়াপসা-বাংলাদেশ) সভাপতি মসিউর রহমান সমকালকে বলেন, ‘মাংস ও ডিমের দাম দীর্ঘমেয়াদে সহনীয় রাখতে আমরা কাজ করছি। অথচ আমরা যখন এ খাতের আধুনিকায়নের জন্য মেশিনারিজ আনছি, তখন আমাদের ব্যাপকহারে আমদানি শুল্ক দিতে হচ্ছে। এখন আমাদের করপোরেট কর প্রায় দ্বিগুণ করা হলো। আমরা দীর্ঘমেয়াদি স্থিতিশীলতার জন্য নির্দিষ্ট সময়ের জন্য করমুক্ত খাত হিসেবে পোলট্রি খাতকে করমুক্ত রাখার দাবি করছি। কারণ আমরা নিম্ন আয়ের মানুষের পুষ্টির জন্য ডিম ও মাংসের ভোগ বাড়াতে চাইছি।’

ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সহসভাপতি এহতেশাম বি শাহজাহান বলেন, মাছের উৎপাদন কমে যাওয়ায় মুরগি এখন সবচেয়ে সাশ্রয়ী প্রোটিনের উৎস। অথচ দেশের ২০ থেকে ২৫ শতাংশ লেয়ার খামার ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে। এখন উৎপাদন বাড়ানোর পথে না গিয়ে বরং চাপে রাখা হলে, ফল ভোক্তার ওপরই পড়বে। প্রস্তাবিত বাজেটে করপোরেট কর ২৭ দশমিক ৫ শতাংশ করা হয়েছে। অথচ ২০১৫ সাল থেকে ১৫ শতাংশ ছিল। ২০১৫ সালের আগ পর্যন্ত কর ছিল। ব্রিডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (বিএবি) সভাপতি মাহাবুবুর রহমান বলেন, কর আদায়ে আগে থেকেই এক ধরনের জটিলতা রয়েছে। কোম্পানির লাভ থেকে কর নেওয়ার কথা। যেখানে লোকসান হচ্ছে, সেখানে ছাড় দেওয়া হচ্ছে না। টার্গেট করে এ খাত থেকে রেভিনিউ বাড়ানোর চিন্তা করা হলে একটা সংকট তৈরি হবে।উদ্যোক্তারা আরও জানিয়েছেন, ফিড উৎপাদনের কাঁচামাল আমদানিতে বর্তমানে ভুট্টায় ২ শতাংশ এবং সয়াবিন মিলে ৫ শতাংশ পর্যন্ত আগাম কর নেওয়া হচ্ছে। আগাম কর ফেরত দেওয়ার কথা থাকলেও জটিলতার কারণে তা আটকে থাকে। আগাম কর কমিয়ে আনার জন্য তারা দাবি জানিয়ে আসছেন।

উদ্যোক্তারা সরকারকে সতর্ক করে বলেন, পোলট্রি খাত দেশের খাদ্য নিরাপত্তার অন্যতম স্তম্ভ। এই খাত চাপে পড়লে জনগণের প্রোটিন গ্রহণের সক্ষমতা কমে যাবে এবং দীর্ঘমেয়াদে স্বাস্থ্য খাতে আরও খরচ বাড়বে। তাই বাজেটে পোলট্রি খাতের জন্য করনীতি পুনর্বিবেচনার আহ্বান জানান তারা।

Tags: পোলট্রি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

খাদ্য মানেই হোক নিরাপদ খাদ্য

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

যেসব এলাকায় টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি  

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com