ঢাকা, রাত ১:০৫
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

পর্যটন খাতের উন্নয়নে জাতীয় পরিষদ গঠন

পরিষদের মূল কাজ হবে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গৃহীত কর্মপরিকল্পনার তদারকি, সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন খাতের বিকাশে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও এই পরিষদের দায়িত্বের মধ্যে থাকবে

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
মে ৩, ২০২৬
in পর্যটন, হাইলাইটস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশের পর্যটন শিল্পকে টেকসই ও সমন্বিতভাবে এগিয়ে নিতে সরকার জাতীয় পর্যটন পরিষদ গঠন করেছে। সম্প্রতি মন্ত্রিপরিষদ বিভাগ থেকে এ পরিষদ গঠন করে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

১৬ সদস্যের এই পরিষদের সভাপতি প্রধানমন্ত্রী। পরিষদে সদস্য হিসেবে রয়েছেন স্থানীয় সরকার, অর্থ, পরিকল্পনা, স্বরাষ্ট্র, পররাষ্ট্র, পরিবেশ, সংস্কৃতি, ভূমি, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন, বাণিজ্য, পানি সম্পদ, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রীরা। এছাড়া বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন। একই মন্ত্রণালয়ের সচিব পরিষদের সদস্য-সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রজ্ঞাপন অনুযায়ী, পরিষদের মূল কাজ হবে দেশের পর্যটন শিল্পের উন্নয়নে গৃহীত কর্মপরিকল্পনার তদারকি, সমন্বয় ও দিকনির্দেশনা প্রদান। পাশাপাশি জাতীয়, আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে পর্যটন খাতের বিকাশে প্রয়োজনীয় পরামর্শ দেওয়াও এই পরিষদের দায়িত্বের মধ্যে থাকবে।

এছাড়া পর্যটন সংক্রান্ত আইন ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণে নীতিগত সিদ্ধান্ত দেওয়া, খাতে বিনিয়োগ বাড়াতে করণীয় নির্ধারণ এবং বিদেশি বিনিয়োগ আকর্ষণে কর্মপন্থা প্রণয়ন করবে পরিষদ। সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর মধ্যে সমন্বিত কার্যক্রম জোরদার করা এবং সরকারি-বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে পর্যটন শিল্প বিকাশের দিক-নির্দেশনাও দেওয়া হবে।

পরিষদ পর্যটন সংক্রান্ত অন্যান্য কমিটির সুপারিশ পর্যালোচনা ও অনুমোদন করবে এবং এ খাতের সঙ্গে সংশ্লিষ্ট নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি পর্যবেক্ষণ করবে। প্রয়োজন অনুযায়ী গুরুত্বপূর্ণ যেকোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতাও থাকবে এই পরিষদের।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রয়োজন অনুযায়ী পরিষদের সভা অনুষ্ঠিত হবে এবং প্রয়োজনে নতুন সদস্য অন্তর্ভুক্ত (কো-অপ্ট) করা যাবে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় পরিষদের সচিবালয় হিসেবে প্রশাসনিক সহায়তা দেবে।

Tags: জাতীয় পরিষদ গঠনপর্যটন

এই ক্যাটাগরির অন্য সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

‘গ্রেটেস্ট ব্র্যান্ড’ ল্যাবএইড ক্যানসার হাসপাতাল, ‘গ্রেটেস্ট লিডার’ সাকিফ শামীম

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সন্তানের ভবিষ্যতের কথা ভেবে একটি করে গাছ লাগান: প্রধানমন্ত্রী

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

যেসব এলাকায় টানা পাঁচদিন ঝরবে বৃষ্টি  

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com