ঢাকা, রাত ৩:০৯
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

হাওরে বিপর্যয়: ধানে চারা, কৃষকের চোখে জল

কৃষক আলমগীর কবির বলেন, ‘খলায় রাখা প্রায় ৩০ মণ ধান নষ্ট হয়ে গেছে। প্রতিটি স্তূপেই চারা গজিয়েছে। অনেক ধান নদীতে ফেলে দিতে হয়েছে।’

byএগ্রি সংবাদ ডেস্ক
এপ্রিল ২৯, ২০২৬
in কৃষি সংবাদ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সুনামগঞ্জে টানা ভারী বর্ষণে বোরো ধান নিয়ে চরম বিপাকে পড়েছেন কৃষকেরা। রোদ না থাকায় খলায় স্তূপ করে রাখা ভেজা ধানে অঙ্কুর বা চারা গজিয়ে যাচ্ছে। খাওয়ার অনুপযোগী হয়ে পড়া এই নষ্ট ধান নিয়ে হাওরপাড়ের কৃষকদের মধ্যে হাহাকার দেখা দিয়েছে।

সরেজমিনে দেখা যায়, বজ্রপাত ও বন্যার শঙ্কা উপেক্ষা করে কৃষকেরা বুক সমান পানিতে নেমে ধান কেটে খলায় এনে স্তূপ করে রেখেছেন। কিন্তু টানা বৃষ্টির কারণে সেসব ধান শুকানোর সুযোগ মিলছে না। দিনের পর দিন ভিজে অবস্থায় স্তূপ করে রাখায় ভেতরে তাপ সৃষ্টি হয়ে ধানে চারা গজিয়ে নষ্ট হয়ে যাচ্ছে।

শনির হাওরপাড়ের কৃষক আলমগীর কবির বলেন, ‘খলায় রাখা প্রায় ৩০ মণ ধান নষ্ট হয়ে গেছে। প্রতিটি স্তূপেই চারা গজিয়েছে। অনেক ধান নদীতে ফেলে দিতে হয়েছে।’

তাহিরপুরের তরং গ্রামের কৃষক জিয়াউর রহমান জানান, চড়া দামে শ্রমিক নিয়ে কষ্ট করে ধান ঘরে আনলেও এখন তা পচে যাচ্ছে। একইভাবে সুনামগঞ্জ সদরসহ জেলার বিভিন্ন উপজেলার কৃষকেরা তাদের সারা বছরের খোরাক হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন। কৃষকদের দাবি, জেলায় এভাবে কয়েক লাখ মণ ধান নষ্ট হওয়ার উপক্রম হয়েছে।

তাহিরপুর উপজেলা কৃষি কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ধান দীর্ঘ সময় স্তূপ করে রাখায় এমনটি হচ্ছে। বড় কোনো নিরাপদ স্থানে ধান ছড়িয়ে নিয়মিত নাড়াচাড়া করলে ক্ষতি কিছুটা কমানো সম্ভব।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ ওমর ফারুক জানান, কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে যাতে তারা ধান ঢেকে না রাখেন। জেলার ১০টি ড্রায়ার মেশিন দিয়ে ধান শুকানোর চেষ্টা চলছে। এ ছাড়া অটো রাইস মিল মালিকেরা যাতে কাঁচা ধান কেনেন, সে বিষয়ে জেলা প্রশাসকের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, ‘কৃষকদের দুর্ভোগ লাঘবে জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় ও ইউনিয়ন পরিষদ ভবন ধান শুকানোর জন্য উন্মুক্ত করে দিতে ইউএনওদের নির্দেশ দেওয়া হয়েছে। এ বিষয়ে পানিসম্পদ মন্ত্রণালয়ের সঙ্গেও আলোচনা করা হয়েছে।’

Tags: কৃষকচোখে জলধানে চারাভারী বর্ষণহাওর

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : প্রাণিসম্পদমন্ত্রী

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com