ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

কম খরচে বেশি লাভ, মুগডাল চাষে ঝুঁকছেন চাষিরা

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
এপ্রিল ২১, ২০২৬
in জলবায়ু ও পরিবেশ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মাঠের পরে মাঠ পাকা মুগডাল। যেন বিস্তীর্ণ সবুজের বুকে কালো সোনার হাতছানি। আবহাওয়া ভালো থাকায় এই ফসল ঘরে তোলায় ব্যস্ত সময় পার করছেন পটুয়াখালী অঞ্চলের কৃষকরা। জেলার দুমকিতে চলতি মৌসুমে মুগডালের ব্যাপক আবাদ হয়েছে। আবহাওয়া অনুকূলে থাকায় এবার বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকেরা। উপজেলার মাঠগুলোতে এখন সবুজের সমারোহ। অধিকাংশ খেত ফুল ও ফলে ভরে গেছে, কিছু এলাকায় ফল পাকতেও শুরু করেছে।

উপজেলা কৃষি বিভাগা জানায়, চলতি মৌসুমে উপজেলার মুরাদিয়া, শ্রীরামপুর, আঙ্গারিয়া, লেবুখালী ও পাঙ্গাশিয়া-এই পাঁচটি ইউনিয়নে মোট ৪ হাজার ২০০ হেক্টর জমিতে মুগডাল চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। তবে অল্প সময়ে ও কম খরচে অধিক লাভজনক হওয়ায় কৃষকদের আগ্রহে এবার নির্ধারিত লক্ষ্যমাত্রা ছাড়িয়ে গেছে।

সরেজমিনে বিভিন্ন ইউনিয়ন ঘুরে দেখা যায়, কৃষকেরা খেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন। দক্ষিণ মুরাদিয়ার কৃষক আবুল কালাম জানান, তিনি তিন একর জমিতে ‘বারি মুগ-২’ জাতের ডাল চাষ করেছেন। খেত ফলে ভরে গেছে। এখন তিনি আগাছা পরিষ্কার ও শেষ মুহূর্তের পরিচর্যায় ব্যস্ত।

আরেক কৃষক মাইনুল ইসলাম জানান, কৃষি বিভাগের পরামর্শে এবার তিনি সারিবদ্ধ পদ্ধতিতে ‘বারি মুগ-৬’ ও ‘বারি মুগ-৮’ জাতের প্রদর্শনী প্লট আবাদ করেছেন। তাঁর মতে, ছিটিয়ে বীজ বপনের চেয়ে সারিবদ্ধ পদ্ধতিতে আবাদ করলে ফলন অনেক বেশি পাওয়া যায়। দক্ষিণ শ্রীরামপুর গ্রামের কৃষক মোশাররফ হোসেন বলেন, ‘তিন একর জমিতে মুগডাল বুনেছি। খরচ কম কিন্তু ফলন বেশ ভালো হয়েছে।’

উপজেলা কৃষি কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, ‘এখন পর্যন্ত আবহাওয়া চাষের অনুকূলে রয়েছে। অতিবৃষ্টি বা বড় ধরনের কোনো প্রাকৃতিক দুর্যোগ না হলে এবার উপজেলায় মুগডালের রেকর্ড ফলন হবে।’ তিনি আরও জানান, কৃষকদের নিয়মিত পরামর্শ ও আধুনিক চাষাবাদ পদ্ধতিতে সহায়তা দেওয়া হচ্ছে, যাতে তাঁরা লাভবান হতে পারেন।

কৃষি কর্মকর্তারা আশা করছেন, লক্ষ্যমাত্রা ছাড়িয়ে আবাদ হওয়ায় এবার উৎপাদনও অনেক বাড়বে। এতে স্থানীয় চাহিদা মিটিয়ে দেশের ডাল উৎপাদনেও দুমকি উপজেলা ইতিবাচক ভূমিকা রাখবে।

জানাগেছে, পটুয়াখালী ও বরগুনা জেলাসহ বরিশাল বিভাগের বেশ কিছু এলাকার অলবণাক্ত এবং কম লবণাক্ত অঞ্চলে বেশ কয়েক বছর ধরে মুগ ডালের চাষ হচ্ছে। অপেক্ষাকৃত একটু মধ্যম মাত্রার লবণাক্ত জমি হলেই এই ফসলের চাষ ব্যাহত হচ্ছে। কৃষক কাঙ্ক্ষিত ফলন পাচ্ছে না। অন্যদিকে জলবায়ু পরিবর্তনজনিত কারণে এখন অসময়ে বৃষ্টি হচ্ছে। জোয়ারের পানি বিস্তীর্ণ এলাকাকে প্লাবিত করছে। ক্ষেতের ফসল তলিয়ে যাচ্ছে। গত কয়েক বছরের পরিসংখ্যানে দেখা যাচ্ছে, মে মাসে অতিরিক্ত বৃষ্টিপাত এবং সেই সাথে জোয়ারের পানিতে উপকূল অঞ্চলে মুগ ফসল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। যে কারণে কৃষক মুগ ফসল চাষাবাদে উৎসাহ হারিয়ে ফেলছে। ফলে দক্ষিণাঞ্চলের হাজার হাজার হেক্টর জমি আমন ধান কাটার পরে পতিত থাকছে।

Tags: চাষচাষিমুগডাল

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com