ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home মুক্ত আলোচনা

একটি সিদ্ধান্ত একটি এয়ারলাইন্সকে সামনে এগিয়ে যাওয়ার পথ দেখাতে পারে

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ১, ২০২৬
in মুক্ত আলোচনা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ধন্যবাদ। দীর্ঘকালীন সময়ের আবেদনকে কর্ণপাত করার জন্য। নীরব কিংবা সরব আন্দোলনের ফসল এয়ারলাইন্সগুলোর সারচার্জ ৭২ শতাংশ থেকে ১৪.২৫ শতাংশে কমিয়ে আনার জন্য। বেসরকারী এয়ারলাইন্স তথা বাংলাদেশের আকাশ পরিবহনের সাথে সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্স এর পাশে থাকার জন্য, দাবীর প্রতি সহানুভূতি দেখানোর জন্য। বাংলাদেশী সকল এয়ারলাইন্স সিভিল এভিয়েশন ও পর্যটন মন্ত্রণালয়ের বর্তমান উপদেষ্টাসহ সংশ্লিষ্ট সকলকে স্যালুট জানাচ্ছি।

প্রায় ২৯ বছর যাবত বেসরকারী এয়ারলাইন্সগুলো সারচার্জ কমানোর অনুরোধ জানিয়ে আসছে। পলিটিক্যাল, নন-পলিটিক্যাল কত সরকার পরিবর্তন হলো, রেগুলেটরি অথরিটির পরিচালনা পর্ষদের চেয়ারম্যানসহ নীতি নির্ধারকদের কত বিজ্ঞ বিজ্ঞ পরিচালক পরিবর্তন হলো, বিমান মন্ত্রণালয় সংক্রান্ত ক্ষমতাবিহীন সংসদীয় কমিটি পরিবর্তন হলো কিন্তু এয়ারলাইন্সগুলোর দাবীর প্রতি কাউকে সহানুভূতি দেখাতে দেখিনি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের বিমান মন্ত্রণালয়ের উপদেষ্টা ও রেগুলেটরী অথরিটির বাস্তবিক চিন্তা-চেতনা থেকে সারচার্জ কমানোর যৌক্তিক দাবীর প্রতি সমর্থন ভবিষ্যতের জন্য বেসরকারী এয়ারলাইন্সগুলোর বন্ধ হওয়ার মিছিলকে রোধ করবে, এই আশা রাখছি।

ইতিমধ্যে ৮/৯ টি বেসরকারী এয়ারলাইন্স বন্ধ হয়ে গেছে। যেসব এয়ারলাইন্স টিকে আছে তাদের ভবিষ্যত ছিলো অনেকটা হুমকির মুখে। বন্ধ হওয়া এয়ারলাইন্সগুলো বিভিন্ন কারন দেখিয়ে ইতিহাসের পাতায় চলে যেতে হয়েছে কিন্তু বন্ধ হওয়ার অন্যতম কারন ছিলো ৭২ শতাংশ সারচার্জ। একের পর এক এয়ারলাইন্সগুলো বন্ধ হয়ে গেল কিন্তু নীতিনির্ধারকদের কাছে কোনো সহায়তা ছাড়াই শত শত কোটি টাকা ক্ষতির সম্মুখিন হয়েছে। কিছুদিন পরপর বিভিন্ন সংবাদ মাধ্যমের পাতায় খবরের শিরোনাম হয়েছে বিভিন্ন এয়ারলাইন্স। বেবিচক বিভিন্ন এয়ারলাইন্স বিশেষ করে চলমান কিংবা বন্ধ হয়ে যাওয়া এয়ারলাইন্স এর কাছে হাজার হাজার কোটি টাকা পাওনা আছে। কিন্তু দুঃখজনক হলেও সত্য একাউন্টসের লেজারকে ফুলিয়ে ফাপিয়ে হাজার হাজার কোটি টাকার হিসেব গুনতেই অনেকে তৃপ্তির হাসি হাসতো। কিন্তু যৌক্তিক সারচার্জ নির্ধারণ করে এয়ারলাইন্সগুলোকে টিকিয়ে রাখার মনমানসিকতা দেখিনি রেগুলেটরি অথরিটি তথা মন্ত্রণালয়ের বিগত সময়ের নীতি নির্ধারকদের। অবশেষে সদয় দৃষ্টি পেল এয়ারলাইন্সগুলো।

পার্শ্ববর্তী দেশগুলো তথা বাংলাদেশী এয়ারলাইন্সগুলো পরিচালনা করে এমন সব দেশগুলোর সারচার্জ ছিলো ১২ থেকে ১৫ শতাংশের মধ্যে। কিন্তু বাংলাদেশে যেন অমুছনীয় কালি দিয়ে স্বর্নের অক্ষর দিয়ে লিখে রাখা হয়েছে বার্ষিক ৭২ শতাংশই হবে সারচার্জ!! শেষ পর্যন্ত যৌক্তিক দাবীর প্রতি পূর্ণ সমর্থন দিয়ে ১৪.২৫ শতাংশ সারচার্জ নির্ধারণ করা হয়েছে। এয়ারলাইন্সগুলোকে টিকিয়ে রাখার পথ সুগম হয়েছে।

অনেক স্বপ্ন নিয়ে জিএমজি, ইউনাইটেড, রিজেন্ট, বেস্ট এয়ার এর মতো এয়ারলাইন্সগুলো বাংলাদেশে আকাশ পরিবহনে ব্যবসা করার ডানা মেলেছিলো কিন্তু সময়ের পরিক্রমায় বিভিন্ন সময়ে বৈশ্বিক যুদ্ধের কারনে জ্বালানী তেলের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন কিংবা সাম্প্রতিক সময়ে বিশ্বব্যাপি মহামারি করোনার থাবা এভিয়েশন সেক্টরকে করে তুলেছে অস্থির, অস্বাভাবিক, যার ফলশ্রুতিতে এয়ারলাইন্সগুলো পড়েছে তারল্য সংকটে। সেখান থেকে উত্তরণের পথ খুঁজতেই দিশেহারা। তার উপর এয়ারলাইন্সগুলো অতিরিক্ত সারচার্জের ভারে পিষ্ট হচ্ছিল। সারচার্জের খরচ কমানোর ফলে এয়ারলাইন্সগুলো পিষ্ট অবস্থা থেকে উত্তরণের সুযোগ পাবে।

এভিয়েশন সেক্টরের সকল উদ্যেক্তা, এভিয়েশন কর্মী প্রত্যেকেই চায় এয়ারলাইন্সগুলো টিকে থাকুক, এগিয়ে যাক সমহিমায়। সেবা গ্রহণ করুক এদেশের ১৮ কোটি মানুষ। কর্মসংস্থানের সুযোগ তৈরী হোক। পুনরায় ধন্যবাদ জানাই, সারচার্জ কমানো প্রক্রিয়ায় সাথে সংশ্লিষ্ট নীতিনির্ধারকগন যারা অন্তর্ভূক্ত ছিলেন তাদের সকলকে।

লেখক
মোঃ কামরুল ইসলাম
ভারপ্রাপ্ত সম্পাদক
ঢাকাপোস্ট ডট কম

Tags: ইউএস বাংলাবিমান

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশে কফি চাষ: সম্ভাবনার সুবাসকে শিল্পে রূপ দেওয়ার সময়

বাংলাদেশে কফি চাষ: সম্ভাবনার সুবাসকে শিল্পে রূপ দেওয়ার সময়

উত্তম কৃষি চর্চা: নিরাপদ আম উৎপাদন, অডিট কার্যক্রম, সার্টিফিকেশন এবং টেকসই কৃষির নতুন দিগন্ত

উত্তম কৃষি চর্চা: নিরাপদ আম উৎপাদন, অডিট কার্যক্রম, সার্টিফিকেশন এবং টেকসই কৃষির নতুন দিগন্ত

চরের কৃষি ও অর্থনৈতিক সম্ভাবনা ও প্রকল্প প্রভাব

ভোজ্যতেল আমদানিনির্ভরতা কমানোর এখনই সময়

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

খাদ্য মানেই হোক নিরাপদ খাদ্য

বরেন্দ্রভূমির আদিবাসীদের পানি সংকট

ফল ও সবজি রপ্তানিতে সম্ভাবনা ও চ্যালেঞ্জ

হাওরের কান্না

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com