ঢাকা, রাত ৩:৩০
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

পাখিরা আকাশে দল বেঁধে চলে কেন?

byএগ্রি সংবাদ ডেস্ক
অক্টোবর ৯, ২০২৫
in জলবায়ু ও পরিবেশ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

আকাশে পাখি বা পানিতে মাছের ঝাঁক দেখলে অসাধারণ বিন্যাস চোখে পড়ে৷ তাদের এই আচরণের কারণ এতকাল অজানা ছিল৷ এবার আধুনিক প্রযুক্তি প্রয়োগ করে গবেষণার মাধ্যমে সেই রহস্যমোচনের চেষ্টা শুরু হয়েছে৷

একঝাঁক স্টার পাখি, দেখলে মনে হবে কেউ যেন জাদুকাঠি দিয়ে তাদের সুন্দর এক নক্সা অনুযায়ী সাজিয়ে তুলছে৷ হাজার হাজার পাখি আকাশে যেন নাচছে৷ পানিতেও এমন নক্সা দেখা যায়৷ প্রাণীরা দলবদ্ধভাবে নিখুঁত কারুকার্য সৃষ্টি করে, যা মানুষের ক্ষমতার বাইরে৷

কিন্তু প্রাণীরা কীভাবে এবং কেন এমনটা করে? জার্মানির কনস্টানৎস শহরে মাক্স প্লাংক ইনস্টিটিউটের জীববিজ্ঞানী অ্যালেক্স জর্ডান সেই প্রশ্নের উত্তর খুঁজছেন৷ তিনি মাছের ঝাঁক নিয়ে গবেষণা করছেন৷ তাদের মাঝে সাঁতার কাটার জাদুময় অভিজ্ঞতা সত্যি ভোলার নয়৷ অ্যালেক্স স্মৃতিচারণ করে বলেন, ‘তারা ছন্দময় এক প্যাটার্নে আমার চারিপাশে ঘুরে বেড়াচ্ছিল৷ সাঁতার কাটতে কাটতে আমি তার শব্দ শুনতে পেলাম৷ চোখের সামনে শুধু মাছেদের প্রাচীর দেখতে পেলাম৷ নাটকীয় ও অসাধারণ সেই অভিজ্ঞতা৷’

এ যেন নৃত্যপরিচালক ছাড়াই কোরিওগ্রাফি! কিন্তু কীভাবে সেটা সম্ভব হয়? অতীতে মানুষ সহজ নিয়মের আশ্রয় নিয়ে প্রাণীদের ঝাঁকের আচরণ ব্যাখ্যা করার চেষ্টা করতো৷ যেমন, সবাই নাকি সর্দারকে অনুসরণ করে! অথবা শত্রুকে এড়িয়ে যেতে প্রাণীরা নাকি ঝাঁকে ঘোরাফেরা করে৷ আজ সেই মনোভাব বদলে গেছে৷ অ্যালেক্স জর্ডান বলেন, ‘আমরা জানি, এমন প্রণালীতে প্রত্যেক প্রাণীর স্বকীয় বৈশিষ্ট্য রয়েছে৷ তারা যেভাবে তথ্য বিশ্লেষণ করে বা প্রতিক্রিয়া দেখায়, তা মোটেই এক নয়৷ বেশিরভাগ ক্ষেত্রেই তাদের আচরণে স্বয়ংক্রিয় কোনো প্রক্রিয়া নেই৷ আজ আমরা তাদের পর্যবেক্ষণ করার সময়ে প্রত্যেকটি প্রাণীর উপর লক্ষ্য রেখে আলাদা করে তাদের গতিবিধি বিশ্লেষণ করতে পারি৷ তার ভিত্তিতে প্রশ্ন করতে পারি৷’

ব্যক্তি নিয়ে কীভাবে সমষ্টি সৃষ্টি হয়? সেটা জানলে সেই জ্ঞান মানুষের ক্ষেত্রেও প্রয়োগ করা যেতে পারে৷ তখন নেটওয়ার্ক বা অন্য কোনো সমষ্টিতে মানুষের আচরণ বোঝা যাবে৷

আফ্রিকার মধ্যভাগে টাঙ্গানাইকা হ্রদে সিচিল্ডস গোত্রের মাছের ঝাঁকের আচরণ অ্যালেক্স জর্ডানের কাছে বিশেষ আগ্রহের কারণ হয়ে উঠেছে৷ কখনো তারা ঝাঁক বেঁধে এগিয়ে যায়, কখনো আলাদা থাকে৷ তাই তারা পর্যবেক্ষণের জন্য বিশেষভাবে উপযুক্ত৷

কনস্টানৎস শহরের ল্যাবেও সেটা সম্ভব৷ সেখানে গবেষকরা আফ্রিকার হ্রদের একটা অংশ গড়ে তুলেছেন৷ তাতে নানা প্রজাতির সিচিল্ডস মাছ মিলেমিশে রয়েছে৷ তাদের মধ্যে কিছু মাছ অত্যন্ত সামাজিক আচরণে অভ্যস্ত, বাকিরা একেবারেই নয়৷ অ্যালেক্স জর্ডান বলেন, ‘এই প্রজাতির মাছ আমার মতো অনধিকার প্রবেশকারীকে বরদাস্ত করবে, এমন সম্ভাবনা অনেক কম৷ তারা আমাকে ধারেকাছে আসতেই দেবে না৷’

এই মুহূর্তে এই মাছগুলি কেন ঝাঁকে ঘোরাফেরা করছে না? এমন আচরণের ব্যাখ্যা দিয়ে অ্যালেক্স বলেন, ‘পৃথিবীটা বড় নিষ্ঠুর৷ সেখানে একা ও আত্মকেন্দ্রিক হলে কঠিন পরিস্থিতেতে পড়তে হতে পারে৷ সেই নিরাপদ পরিবেশে হয়তো নিয়ম মানার ও সংঘদ্ধ হয়ে কিছু করার চাপ অনেক শিথিল হয়ে পড়ে৷ তখন সবাইকে নিজের মতো আচরণ করতে দেখা যায়৷’

এই গবেষণার অন্যতম ফল হিসেবে জানা গেছে, যে প্রাণীরা টিকে থাকতেই ঝাঁকের মধ্যে ঘোরে৷ অ্যালেক্স জর্ডান ভিডিও ক্যামেরায় মাছেদের গতিবিধির ছবি তোলেন৷ এক সফটঅয়্যার সেই ছবিতে প্রত্যেকটি মাছকে আলাদা করে শনাক্ত করতে পারে৷ অ্যালেক্স বলেন, ‘এমনই একটি দৃশ্য দেখে কম্পিউটার অ্যালগোরিদম একটি মাছের আচরণ তুলে ধরতে পারে৷ তার পরিচয়, তার অবস্থান, ঝাঁকে একটি মাছের আচরণের ফলে পরিবর্তন সম্পর্কে বাকিদের প্রতিক্রিয়া কী হয়, সে সব জানিয়ে দিতে পারে৷’

মাছেরা কখন ঝাঁকের মধ্যে বাকিদের অনুসরণ করবে, কখনই বা আলাদা হয়ে যাবে – কীভাবে তারা সেই সিদ্ধান্ত নেয়? এই প্রশ্নের জবাব এখনো পাওয়া যায়নি৷ তবে সিচিল্ডস মাছ যে দলবদ্ধ হয়ে বেশ মজা পায়, তা বেশ স্পষ্ট৷ ঝাঁকের মধ্যে তারা যে শক্তিশালী, সেই বোধ হয়তো তাদের আছে৷

সৌজন্যে: ডয়চে ভেলে

 

Tags: চলাদলপরিবেশপাখি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : প্রাণিসম্পদমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রীর সাথে মাইকেল মিলারের সাক্ষাৎ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com