ঢাকা, রাত ১:০৬
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home প্রেস বিজ্ঞপ্তি

কৃষকের শীতল ঘর, ছোট হিমাগারে বড় সুরক্ষা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ২০, ২০২৫
in প্রেস বিজ্ঞপ্তি, ফোকাস, মুক্ত আলোচনা
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
সাভারের রাজালাখের হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলক মিনি কোল্ডস্টোরেজ
সাভারের রাজালাখের হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলক মিনি কোল্ডস্টোরেজ

ফসলের ভরপুর ফলনে আনন্দ আবেশের বদলে কখনও কখনও চাষির মন পোড়ে। এই যেমন এবারও দাম না পাওয়া সবজিচাষির চোখে জল দেখেছে দেশ। বাড়তি সবজি সংরক্ষণের সুযোগ না থাকায় প্রতিবছরই ভরা মৌসুমে কৃষক-হৃদয়ে কষ্ট জমে।

দীর্ঘমেয়াদি সবজি সংরক্ষণে সরকারিভাবেও কোনো ব্যবস্থা গড়ে না ওঠায় চাষির আর পথ খোলা থাকে না। উপায় না দেখে পানির দরে সবজি বেচে মাঠ খালি করে কৃষককুল। চাষির বেদনার আকাশের মেঘ কাটতে যাচ্ছে অবশেষে। কৃষকের মুখে হাসি ফেরানোর উদ্যোগ নিয়েছে কৃষি মন্ত্রণালয়। চাষির ঘামে ভেজা খাটুনির সবজি শীতল থাকবে ফারমার্স মিনি কোল্ডস্টোরেজে। ‘কৃষকের শীতল ঘর’ নামে এই হিমাগার দেবে নতুন পথের দিশা।

মানিকগঞ্জের সিংগাইরের রাজেন্দ্রপুর গ্রামের কৃষি উদ্যোক্তা এস এম শহীদুল কবির লিপুর ২৫ বিঘা জমির পুরোটাই সমন্বিত খামার। এ মৌসুমে নানা পদের সবজি ফলিয়ে মাঠে মার খেয়েছেন তিনি। গাছে গাছে এখনও ঝুলছে অনেক সবজি, বেচতে না পারায় নষ্ট হচ্ছে ক্ষেতেই। আচকা তিনি খোঁজ পান সাভারের রাজালাখের হর্টিকালচার সেন্টারে পরীক্ষামূলক দুটি মিনি কোল্ডস্টোরেজ নির্মাণ করছে সরকার। কৃষি কর্মকর্তাদের মাধ্যমে যোগাযোগ করে ১৫ দিন আগে ওই হিমাগারে দুই টন নানা জাতের সবজি সংরক্ষণ করেন লিপু। তার আশা, আসছে রোজায় এসব সবজি বিক্রি করে লাভ পকেটে তুলতে পারবেন। আরও কয়েকজন চাষি হিমাগারে টমেটো, শসা, লাউ, বিটরুট, ক্যাপসিকাম, বেগুন, গাজর, ফুলকপিসহ বিভিন্ন ধরনের শাকসবজি সংরক্ষণ করেছেন। গতকাল বুধবার হিমাগার দুটির উদ্বোধন করেন কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী।

সাভারের হর্টিকালচার সেন্টারে গিয়ে দেখা যায়, ১০ টন ধারণক্ষমতার কৃষকের এই শীতল ঘরে ১৫ দিন আগের রাখা সবজি এখনও তরতাজা। সবজিতে নেই কোনো দাগ। সাধারণত ফ্রিজে সবজি সংরক্ষণ করা হলে ওপরের খোসা কুঁচকে যায়। তবে এই হিমাগারে সংরক্ষণ করা সবজিতে এমনটা দেখা যায়নি। একই দিনে কৃষি উপদেষ্টা উন্মোচন করেন বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিলের অ্যাপস ‘খামারি’। অ্যাপটিতে ঢুকলেই এলাকাভিত্তিক মাটির বৈশিষ্ট্য, ফসলের অর্থনৈতিক দিক, আবহাওয়া-জলবায়ুর তথ্য, ফসলের উপযোগিতা, সার সুপারিশ, ফসল জোন, শস্যবিন্যাস, সংরক্ষণের তথ্যসহ নানা উপাত্ত মিলবে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ‘টিস্যু কালচার ল্যাবরেটরি-কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাশরুরের তত্ত্বাবধানে দুটি মিনি কোল্ডস্টোরেজ তৈরি করা হয়। একটি রাজালাখ হর্টিকালচার সেন্টারের ঘরের ভেতরে, আরেকটি খোলা আকাশের নিচে কনটেইনারভিত্তিক ও সৌরচালিত। এই উদ্যোগের মূল লক্ষ্য আধুনিক শীতল সংরক্ষণ ব্যবস্থার মাধ্যমে কৃষকের উৎপাদিত পণ্যকে সঠিক সময়ে বাজারে ওঠানো। এর মাধ্যমে মৌসুমে দামের ওঠানামা নিয়ন্ত্রণ, ফসলের অপচয় রোধ ও কৃষকের আর্থিক ক্ষতির শঙ্কা কমবে। কৃষক সরাসরি বাজারে ন্যায্যমূল্যে পণ্য বেচার সুযোগ পাবেন। কমবে মধ্যস্বত্বভোগীর প্রভাব।

হিমাগার পরিদর্শন শেষে কৃষি উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, সবজি সংরক্ষণে দেশে কোনো হিমাগার নেই। এই মিনি কোল্ডস্টোরেজ কৃষকের ফসল সংরক্ষণে বড় পরিবর্তন আনবে। কৃষক নিজেই তাঁর উৎপাদিত সবজি সংরক্ষণ করে বেচতে পারবেন। এতে বাম্পার ফলন কৃষকের জন্য অভিশাপ নয়, আশীর্বাদ হয়ে আসবে।

কৃষি সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান বলেন, কৃষকের শীতল ঘরের মাধ্যমে আমরা ফসলের অপচয় কমাব। কৃষকদের লাভজনক উৎপাদনের সুযোগ বাড়বে। সরকার ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে এই প্রযুক্তিকে সহজলভ্য করা হবে। এ বিষয়ে কৃষককে দেওয়া হবে প্রশিক্ষণ। আপাতত সারাদেশে এ রকম আরও ১০০ মিনি কোল্ডস্টোরেজ সরকার নির্মাণ করে দেবে। কৃষক বিনামূল্যে সেখানে সবজি সংরক্ষণ করতে পারবেন। খামারি অ্যাপসের মাধ্যমে কৃষক জমিতে দাঁড়িয়ে কোন ফসল ভালো হবে, কী পরিমাণ সার ও কীটনাশক দিতে হবে– তা নির্ধারণ করতে পারবেন। এ রকম নিত্যনতুন আরও উদ্ভাবন নিয়ে আমরা কৃষকের সামনে হাজির হবো।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মো. ছাইফুল আলম বলেন, এই কোল্ডস্টোরেজ কৃষকের জন্য নতুন দরজা খুলবে। এখন কৃষক নিজেই ফসল সংরক্ষণের মাধ্যমে দর নির্ধারণ করতে পারবেন। উন্নত এই প্রযুক্তি আমরা দেশজুড়ে ছড়িয়ে দিতে চাই।

‘টিস্যু কালচার ল্যাবরেটরি কাম হর্টিকালচার সেন্টার স্থাপন ও উন্নয়ন’ শীর্ষক প্রকল্পের পরিচালক তালহা জুবাইর মাশরুর বলেন, স্থানীয় ও আমেরিকান হাই-টেক ডিভাইস ব্যবহারের মাধ্যমে কৃষকের শীতল ঘর তৈরি হয়েছে। ইন্টারনেটভিত্তিক এবং রিয়েল টাইম তদারক সুবিধা থাকায় মোবাইল ফোনের মাধ্যমে ঘরে বসে এই মিনি কোল্ডস্টোরেজ নিয়ন্ত্রণ করা সম্ভব। মাত্র পাঁচ লাখ টাকা খরচে কৃষক নিজের বাড়িতেই এটি তৈরি করতে পারবেন। আর কনটেইনারে সোলারসহ বানাতে লাগবে ১৫ লাখ টাকা। প্রচলিত কোল্ডস্টোরেজের চেয়ে এখানে খরচ প্রায় ৭০ শতাংশ কম লাগবে।

তিনি বলেন, সোলার মিনি কোল্ডস্টোরেজ কৃষিপণ্য সংরক্ষণের জন্য একটি পরিবেশবান্ধব ও টেকসই সমাধান। এটি জীবাশ্ম জ্বালানির ব্যবহার ও গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর পাশাপাশি নবায়নযোগ্য শক্তির ব্যবহার নিশ্চিত করে। ১০ টন ধারণক্ষমতার কোল্ডস্টোরেজ বছরে সাড়ে তিন হাজার কেজি কার্বন ডাইঅক্সাইড নিঃসরণ কমাতে পারে, যা সমপরিমাণ কার্বন কমানোর জন্য ১৪০-১৬০টি পরিণত গাছের বার্ষিক শোষণ ক্ষমতার সমান। সোলার কোল্ডস্টোরেজ খাদ্য সংরক্ষণ, কৃষকের আয় বাড়ানো এবং জলবায়ু পরিবর্তন মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

Tags: হিমাগার

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

খাদ্য মানেই হোক নিরাপদ খাদ্য

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : প্রাণিসম্পদমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com