ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

ভোলায় পেঁপে চাষে ইউপি চেয়ারম্যানের সফলতা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
আগস্ট ১১, ২০২৫
in কৃষি উদ্যোক্তা, সমৃদ্ধি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ
ভোলায় পেঁপে চাষে ইউপি চেয়ারম্যানের সফলতা
ভোলায় পেঁপে চাষে ইউপি চেয়ারম্যানের সফলতা

ভোলা জেলার উপজেলা সদরে পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন ইয়ানুর রহমান বিপ্লব নামের স্থানীয় এক ইউপি চেয়ারম্যান। সদর উপজেলার বাপ্তা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও কৃষক বিপ্লব রাজাপুর ইউনিয়নের চর মনসা গ্রামে সবুজ বাংলা কৃষি খামারে দুই একর জমিতে গ্রীণ লেডি ও টপ লেডি জাতের পেঁপে চাষে সফল হন। তার খামারের চারপাশের বাঁধের উপর চার থেকে ছয় ফুটের মধ্যে উচ্চতায় প্রতিটি গাছে থোকায় থোকায় ঝুলছে সবুজ ও হলুদ রংয়ের অসংখ্য পেঁপে। স্থানীয় বাজারে পাকা পেঁপের ব্যাপক চাহিদা থাকায় পাকা পেঁপে বিক্রি করছেন তিনি। ভালো ফলন পেয়ে খুশি কৃষক বিপ্লব।

সফল কৃষক বিপ্লব বাসস’কে জানান, তার প্রত্যেক গাছে শতভাগ পেঁপের ফলন হয়েছে। গত কয়েক দিনে প্রায় দুই লাখ টাকার পাকা পেঁপে বিক্রি করেছেন। কারণ কাচা পেঁপের চেয়ে পাকা পেঁপের দাম ও কদর বেশি। এখনো গাছে যে পরিমান পেঁপে রয়েছে তা প্রায় ২০ থেকে ২৫ লাখ টাকা বিক্রি করতে পারবেন বলে আশা তার।
তিনি জানান, প্রথমে খামারের উঁচু বাঁধের ওপরের প্রায় দুই একর জমিতে পরীক্ষামূলকভাবে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে ৩০ টাকা করে দুই হাজার পেঁপের চারা কিনে রোপণ করেন তিনি। তাঁর এ পেঁপে বাগান করতে সব মিলিয়ে খরচ হয়েছে প্রায় ৮ লাখ টাকা। গাছ লাগানোর তিন মাসের মাথায় প্রতিটি গাছে প্রচুর পরিমাণ পেঁপের ফলন আসে। কিন্তু তিনি পাকা পেঁপে বিক্রি করার জন্য আরো তিন মাস অপেক্ষা করেন।

চেয়ারম্যান আরো জানান, সর্বশেষ ছয় মাস পর থেকেই ধারাবাহিকভাবে দুই দিন পর পর ৫ থেকে ৭ মণ করে পাকা পেঁপে বিক্রি করছেন তিনি। বেপারীরা খামারে এসেই প্রতি কেজি পেঁপে ৭০ টাকা দরে কিনে নিয়ে যাচ্ছে। তাঁর এ পেঁপে বাগান থেকে এ পর্যন্ত প্রায় দুই লাখ টাকার পাকা পেঁপে বিক্রি করেছেন। বর্তমানে প্রতিটি গাছে ৪০ থেকে ৪৫ কেজি করে পেঁপে রয়েছে। তিনি আশাবাদী প্রতিটি গাছ থেকে অন্তত ১০০ কেজি করে পেঁপে বিক্রি করতে পারবেন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০০৫ সালে প্রায় ৩০ একর জমির উপর বিপ্লব গড়ে তোলেন সবুজ বাংলা কৃষি খামার। শখের বসে খামারটি গড়ে তুললেও ২০১০ সালে বাণিজ্যিকভাবে যাত্রা শুরু করে। খামারটিতে ধান, আদা ও পেঁয়াজ, মাছ চাষের পাশাপাশি বিভিন্ন ফলেরও গাছ লাগিয়েছেন। এর মধ্যে রয়েছে বিভিন্ন প্রজাতির আম, লিচু, মাল্টা । আদর্শ এ খামারটি থেকে প্রায় বিভিন্ন ধরণের ফসল ও ফলের বাম্পার ফলন পেয়েছেন একাধিকবার। যার জন্য ২০২১ সালে ভোলা জেলায় ও ২০২২ সালে বরিশাল বিভাগে শ্রেষ্ট কৃষক হয়েছেন ইয়ানুর রহমান। চলতি বছরের ফেব্রুয়ারি মাসে খামারটি পরিদর্শনে করেন কৃষি মন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।

খামারে পেঁপে কিনতে আসা বেপারী মো. ইমান আলী জানান, বিগত দিনে ভোলার বাহির থেকে পাকা পেঁপে কিনে এনে স্থানীয় চাহিদা মেটানো হতো। অধিকাংশ পেঁপেতে স্প্রে করার কারণে ভোলায় আসতে আসতে অনেক পেঁপেই নষ্ট হয়ে যেতো। আবার সার-কীটনাশক ব্যবহারের ফলে পেঁপেগুলো মিষ্টি ও স্বাদ কম হওয়ায় ক্রেতাদের তেমন আগ্রহ ছিলো না।
তিনি আরো জানান, বর্তমানে তারা ভোলার বাহির থেকে পেঁপে না এনে সবুজ বাংলা কৃষি খামার থেকে পাকা পেঁপে কিনে বাজারে বিক্রি করছেন। এতে পরিবহন খরচও বেঁচে যাচ্ছে। এ পেঁপেগুলো অধিক মিষ্টি ও সুসাধু হওয়ায় ক্রেতাদের ব্যাপক চাহিদা রয়েছে। তাই তারাও এ পেঁপে বিক্রি করে লাভবান হচ্ছেন।

পেঁপে বাগানের শ্রমিক মো. ইলিয়াছ জানান, পেঁপের আবাদ করতে তেমন কোনো সার-ওষুধের প্রয়োজন হয় না। শুধু খেয়াল রাখতে হয় যাতে করে ছত্রাকে আক্রমণ না করে। ছত্রাকে আক্রমণ করলেও সঠিক সময়ে ওষুধ ব্যবহার করলে আর সমস্যা হয় না। এছাড়াও অন্যান্য ফসল ও ফলের চেয়েও পেঁপের আবাদ করতে কষ্ট কম। এবং খুব অল্প সময়ের ব্যবধানে এটি থেকে লাভবান হওয়া যায়।

সফল কৃষক বিপ্লব আরো বলেন, যদি কেউ পেঁপের বাণিজ্যিকভাবে চাষ করতে চায়, তাহলে তাকে উচ্চফলণশীল জাত নির্বাচন করতে হবে। এছাড়া যে জমিতে পানি জমবে না এমন জমিতে পেঁপে চাষ করতে হবে। চারা রোপণের ৩ মাসের মধ্যেই ফলন আসা শুরু করে। আর পাকা পেঁপের জন্য ৬ মাস অপেক্ষা করতে হয়। পেঁপে গাছ সাধারণত দুই বছর পর্যন্ত ফল দেয়। আগামীতে পেঁপের আবাদ আরো বৃদ্ধির কথা জানান তিনি।

সদর উপজেলা কৃষি কর্মকর্তা মুহাম্মদ রিয়াজউদ্দিন জানান, ইয়ানুর রহমান বিপ্লব একজন আদর্শ কৃষক। এর আগেও তিনি বিভিন্ন ফসল করে সফলতা পেয়েছেন। এবারও পেঁপে চাষ করে সফলতা পেয়েছেন। তাঁর চাষ করা পেঁপেগুলো আকারে বেশ বড় ও খেতে খুব মিষ্টি। ভোলায় ছোট পরিসরে কিছু কিছু স্থানে পেঁপের আবাদ হলেও এটিই সবচেয়ে বড় পেঁপের বাগান।

তিনি জানান, ভোলা সদর উপজেলায় মোট ৩০ হেক্টর জমিতে পেঁপের আবাদ হয়ে থাকে। কৃষকরা যদি এ ইউপি চেয়ারম্যানের মতো পেঁপে চাষে করেন, তাহলে ভোলায় চাষ করা পেঁপে দিয়ে স্থানীয় চাহিদা পূরণ করে জেলার বাহিরেও পাঠানো যাবে বলে মনে করেন তিনি।

কৃষি বিভাগ জানায়, ভোলার মাটি ও আবহাওয়া পেঁপে আবাদে বেশ উপযোগী। পেঁপে চাষের জন্য শুধু একটা বিষয়ই গুরুত্ব দিতে হবে, সেটি হলো উঁচু যায়গা। কৃষকরা যদি ধানসহ অন্যান্য ফসলের পাশাপাশি পরিকল্পিতভাবে পেঁপের আবাদ করে তাহলে অল্প দিনে ভালো লাভবান হওয়ার সুযোগ রয়েছে।

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দফা দাবি

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দফা দাবি

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

এশিয়ার কফি বাজারে চাঙ্গাভাব, ভিয়েতনামে বেড়েছে দাম

নেপালে বাংলাদেশের আম উৎসব

কদর কমছে বাঁশের তৈরি পণ্যের, অনিশ্চিত ভবিষ্যৎ জেনে কারিগরা যাচ্ছে অন্য পেশায়

পশ্চিমবঙ্গ ও ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আম পাঠাল বাংলাদেশ

বাজারে আমের জোগান বেশি হলেও চাষির মুখে হাসি নেই

আমিরাতের রাজপরিবারের জন্য উপহার হিসেবে গেল রংপুরের হাঁড়িভাঙা আম

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com