ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home নগরায়ন

বিহারে মিলল ৭০০ বছর বয়সি গাছ

byএগ্রি সংবাদ ডেস্ক
জুলাই ২৩, ২০২৬
in নগরায়ন, পর্যটন, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ভারতের বিহার রাজ্যে ৭০০ বছর বয়সি একটি বটগাছের সন্ধান পাওয়া গেছে বলে দাবি করেছে দেশটির গণমাধ্যম। বৈজ্ঞানিক পদ্ধতিতে বয়স যাচাই করা হয়েছে—এমন বটগাছগুলোর মধ্যে এখন পর্যন্ত এটিই সবচেয়ে প্রাচীন বলে উল্লেখ করা হয়েছে।  গাছের বয়স বলতে গেলে এতদিন ভরসা ছিল লোককথা আর আন্দাজের উপর। কিন্তু বিহারের মুঙ্গেরে দাঁড়িয়ে থাকা একটা বিশালাকার বটগাছ (Banyan Tree) এবার নিজের আসল বয়সের প্রমাণ দিল একেবারে বিজ্ঞানের কষ্টিপাথরে। রেডিওকার্বন ডেটিং (Radiocarbon Dating) পদ্ধতিতে বিজ্ঞানীরা নিশ্চিত করেছেন, এই গাছের বয়স প্রায় ৭০০ বছর। শুধু তাই নয়, এটাই এখনও পর্যন্ত বৈজ্ঞানিকভাবে প্রমাণিত সবচেয়ে বুড়ো বটগাছ।

কী পাওয়া গিয়েছে মুঙ্গেরে:
শতাব্দীর পর শতাব্দী ধরে গ্রামের চাতালে ছায়া দিয়ে আসা, পথিকদের বিশ্রামস্থল হয়ে ওঠা বটগাছ ভারতীয় সমাজজীবনের অবিচ্ছেদ্য অংশ। কিন্তু এই ধরনের গাছের প্রকৃত বয়স জানার কোনও নির্ভরযোগ্য বৈজ্ঞানিক পদ্ধতি এতদিন ছিল না। গ্রীষ্মমণ্ডলীয় চওড়া পাতার গাছে কোনও স্পষ্ট বার্ষিক বৃদ্ধিবলয় তৈরি হয় না বলে, প্রচলিত ডেন্ড্রোক্রোনোলজি (Dendrochronology) পদ্ধতিও এখানে কাজ করে না। এই হাধা দূর করতে বিহার বন দপ্তরের আমন্ত্রণে এগিয়ে আসেন লখনউয়ের বীরবল সাহনি পুরাবিজ্ঞান সংস্থার (Birbal Sahni Institute of Palaeosciences) বিজ্ঞানী ড. তৃণা বসু।

কীভাবে মাপা হল বয়স:
ড. বসুর নেতৃত্বে ড. মায়াঙ্ক শেখর এবং ড. অখিলেশ যাদবকে নিয়ে তৈরি গবেষক দল গাছের একটি দ্বিতীয় কাণ্ড এবং সবচেয়ে পুরনো প্রধান শাখার কেন্দ্রের কাছ থেকে কাঠের নমুনা সংগ্রহ করেন। সেই নমুনা থেকে বার করা হয় অ্যালফা-সেলুলোজ, যা উদ্ভিদকোষ প্রাচীরের সবচেয়ে স্থিতিশীল উপাদান হিসেবে পরিচিত। এরপর অ্যাক্সিলেরেটর মাস স্পেকট্রোমেট্রি (Accelerator Mass Spectrometry বা AMS) পদ্ধতিতে নির্ভুল রেডিওকার্বন ডেটিং করা হয়। ফলাফল যাচাই করা হয় ইন্টক্যাল টোয়েন্টি (IntCal20) ক্যালিব্রেশন কার্ভ এবং অক্সক্যাল (OxCal) সফটওয়্যারের মাধ্যমে। এই গোটা প্রক্রিয়াতেই উঠে আসে গাছের প্রকৃত বয়স। ৭০০ বছর।

পুরনো ধারণা এবার বাতিল:
এতদিন মনে করা হত, এই বটগাছ বড়া বাংলো (Burra Bangla) নামের একটি ঔপনিবেশিক আমলের ভবনের সামনে রোপণ করা হয়েছিল। স্থাপত্যশৈলী অনুযায়ী সেই ভবনের বয়স আন্দাজ করা হত প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো বছর। কিন্তু বৈজ্ঞানিক বিশ্লেষণে দেখা গেল, গাছটি ওই বড়া বাংলোর চেয়েও কয়েক শতাব্দী পুরনো। বিজ্ঞানীদের অনুমান, এই বটগাছ আসলে সেই প্রাকৃতিক জঙ্গলেরই জীবন্ত অবশেষ, যা একদিন ওই এলাকা জুড়ে ছড়িয়ে ছিল এবং সেটা ভবন তৈরির অনেক আগে থেকেই।

গবেষণা প্রকাশিত:
এই গবেষণা প্রকাশিত হয়েছে আন্তর্জাতিক বিজ্ঞান জার্নাল কোয়াটারনারি রিসার্চে (Quaternary Research)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রকের (Department of Science and Technology বা DST) অধীনস্থ এই গবেষণা প্রতিষ্ঠানের বিজ্ঞানীদের মতে, এই পদ্ধতি শুধু ভারতে নয়, গোটা বিশ্বের গ্রীষ্মমণ্ডলীয় প্রাচীন গাছেদের বয়স নির্ধারণেও কাজে লাগতে পারে।

আন্তর্জাতিক গুরুত্ব কতটা:
এই গবেষণা শুধু একটা গাছের বয়স জানার মধ্যেই সীমাবদ্ধ নয়। সরকার, বনদপ্তর এবং সংরক্ষণ সংস্থাগুলিকে সাংস্কৃতিক ও পরিবেশগত দিক থেকে গুরুত্বপূর্ণ প্রাচীন গাছ চিহ্নিতকরণ ও সংরক্ষণে সাহায্য করবে এই পদ্ধতি। জীববৈচিত্র্য সংরক্ষণ, ঐতিহ্য ব্যবস্থাপনা, পরিবেশ শিক্ষা এবং অতীতের জলবায়ু ও ঐতিহাসিক পরিমণ্ডল বোঝার ক্ষেত্রেও এটা নতুন দিশা দেখাতে পারে বলে মত গবেষকদের।

নামের মধ্যেই লুকিয়ে বাংলার পরিচয়:
মজার বিষয় হল, এই বটগাছের বৈজ্ঞানিক নামের মধ্যেই লুকিয়ে আছে বাংলার শিকড়। বটগাছের প্রজাতিগত নাম ফাইকাস বেঙ্গালেনসিস (Ficus benghalensis), যার অর্থ আক্ষরিক অর্থেই বাংলার বট। উল্লেখ্য, ভারতের জাতীয় বৃক্ষও এই বটগাছ। ফলে মুঙ্গেরের এই আবিষ্কারের সঙ্গে বাংলার একটা নিবিড় সংযোগ থেকেই যাচ্ছে, নামের সূত্র ধরেই।

হাওড়ার সেই বিখ্যাত বটগাছ:
এই খবর পড়ে অনেকেরই মনে পড়বে হাওড়ার আচার্য জগদীশচন্দ্র বসু ইন্ডিয়ান বোটানিক গার্ডেনের (Acharya Jagadish Chandra Bose Indian Botanic Garden) সেই বিশ্ববিখ্যাত গ্রেট ব্যানিয়ান ট্রি-র (Great Banyan Tree) কথা। শতাব্দীপ্রাচীন এই গাছটিও বিশ্বের সবচেয়ে বিস্তৃত ছাউনির গাছ হিসেবে ১৯৮৯ সালে গিনেস বুকে জায়গা করে নিয়েছিল। ১৮৬৪ ও ১৮৬৭ সালের দুটি ঘূর্ণিঝড়ে এবং ছত্রাক সংক্রমণের জেরে ১৯২৫ সালে গাছটির মূল কাণ্ড কেটে বাদ দিতে হয়েছিল, তারপরেও প্রায় সাড়ে তিন হাজারের বেশি ঝুরি নিয়ে আজও ছোট্ট এক জঙ্গলের চেহারা নিয়ে দাঁড়িয়ে আছে সে। মুঙ্গেরের বটবৃক্ষটির মতো হাওড়ার এই ঐতিহাসিক গাছটির প্রকৃত বয়সও কি একদিন এই একই বৈজ্ঞানিক পদ্ধতিতে যাচাই করা হবে? উত্তর লোকানো ভবিষ্যতের গর্ভেই।

Tags: ৭০০ বছরগাছবিহার

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com