ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home জলবায়ু ও পরিবেশ

শিক্ষিত মানুষরা বেশি পলিথিন ব্যবহার করেন: গবেষণা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ১০, ২০২৬
in জলবায়ু ও পরিবেশ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ হওয়ার ২৪ বছর পরও বাংলাদেশে এর ব্যবহার ব্যাপকভাবে অব্যাহত রয়েছে। নতুন এক গবেষণায় দেখা গেছে, শিক্ষিত শহুরে মানুষের মধ্যেও পলিথিন ব্যবহারের প্রবণতা বেশি। এছাড়া ৬৩ শতাংশ বিক্রেতা পলিথিন নিষিদ্ধ জানলেও নিয়মিত এটি ব্যবহার করেন। তবে ৫৫ শতাংশ বিক্রেতা জানিয়েছেন, বিকল্প ব্যাগ সহজলভ্য ও সাশ্রয়ী হলে তারা পলিথিনের ব্যবহার কমাতে আগ্রহী।

এনভায়রনমেন্ট অ্যান্ড সোশ্যাল ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (এসডো) প্রকাশিত ‘বিয়ন্ড দ্য ব্যান: আনপ্যাকিং পলিথিন ডিপেনডেন্সি ইন বাংলাদেশ’ শীর্ষক গবেষণা প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে ১ হাজার ৯৪২ জন ভোক্তা ও বিক্রেতার নিকট থেকে এসব তথ্য সংগ্রহ করা হয়।

গবেষণায় বলা হয়েছে, সহজলভ্যতা, কম খরচ, সুবিধা এবং দীর্ঘদিনের অভ্যাসের কারণে ভোক্তা ও বিক্রেতারা এখনও পলিথিনের ওপর নির্ভরশীল। আইনের ফাঁকফোকর, দুর্বল প্রয়োগ, বিকল্পের সীমিত প্রাপ্যতা এবং নীতির বাস্তবায়ন ঘাটতি পরিস্থিতিকে আরও জটিল করেছে।

দেশের শহর, উপশহর ও গ্রামীণ এলাকার দুই হাজারের বেশি ভোক্তা ও বিক্রেতার মতামতের ভিত্তিতে গবেষণাটি পরিচালিত হয়। পাশাপাশি সরকারি কর্মকর্তা, সিটি করপোরেশন প্রতিনিধি, শিক্ষাবিদ, নীতি বিশ্লেষক, উদ্যোক্তা ও পরিবেশকর্মীদের সাক্ষাৎকার নেওয়া হয়েছে।

সংবাদ সম্মেলনে সাবেক সচিব সৈয়দ মার্গুব মোর্শেদ বলেন, পলিথিন শপিং ব্যাগ নিষিদ্ধ করে বাংলাদেশ এক সময় বিশ্বকে পথ দেখিয়েছিল। এখন প্রয়োজন সেই আইনের কাঙ্ক্ষিত প্রভাব নিশ্চিত করা।

এসডোর সাধারণ সম্পাদক ড. শাহরিয়ার হোসেন বলেন, পলিথিন নির্ভরতা কমাতে বহুখাতভিত্তিক সমন্বিত উদ্যোগ প্রয়োজন হলেও এ ক্ষেত্রে এখনও সমন্বয়ের ঘাটতি রয়েছে।

এসডোর নির্বাহী পরিচালক সিদ্দিকা সুলতানা বলেন, পরিবেশগত লক্ষ্যগুলো বাস্তবায়নে সমন্বিত উদ্যোগ গ্রহণ করা গেলে পলিথিনমুক্ত সমাজ গড়া সম্ভব।

পরিবেশ অধিদফতরের পরিচালক মাহমুদা তামারা খান বলেন, পলিথিন উৎপাদনকারী সিন্ডিকেট শক্তিশালী হলেও কার্যকর প্রয়োগ নীতি ও সক্ষমতার মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।

গবেষণায় সুপারিশ করা হয়েছে, আইনের কঠোর প্রয়োগ, পরিবেশগত শিক্ষা জোরদার, সাশ্রয়ী বিকল্প ব্যাগের প্রাপ্যতা বৃদ্ধি, বিক্রেতাদের সহায়তা এবং সরকার, ব্যবসায়ী ও নাগরিকদের সমন্বিত উদ্যোগ নিশ্চিত করার মাধ্যমে পলিথিনমুক্ত ভবিষ্যতের দিকে এগিয়ে যেতে হবে।

বিশ্বব্যাংকের করা এক জরিপে দেখা গেছে, দেশের তিন প্রধান নদী পদ্মা, মেঘনা ও যমুনায় দিনে ৭৩ হাজার টন প্লাস্টিক ও পলিথিন পড়ে। পলিথিন পড়ার দিক থেকে ওই নদী অববাহিকা এখন দ্বিতীয় অবস্থানে। নগর পেরিয়ে প্লাস্টিক-পলিথিন ছাড়িয়ে পড়েছে দুর্গম গ্রাম ও জনপদে। দেশে পলিথিন ব্যাগ উৎপাদন ও ব্যবহার নিষিদ্ধ করে আইন আছে। তবু দেশের ৮০ শতাংশ মানুষ প্রতিদিন পলিথিন ও প্লাস্টিক সামগ্রী ব্যবহার করছে।

গবেষণা বলছে, প্লাস্টিক মাটি ও পানির ক্ষতি করে মানুষের বিপদ ডেকে আনছে। এসব প্লাস্টিকের সঙ্গে নানা বিষাক্ত রাসায়নিক থাকছে। এসব রাসায়নিক ব্যবহারের পর মাটির সঙ্গে, পোড়ানোর পর বাতাসের সঙ্গে এবং খাদ্যপণ্যের সঙ্গে মানুষের শরীরে ঢুকছে। উচ্চ রক্তচাপ থেকে শুরু করে ক্যানসারের মতো রোগ ছড়াচ্ছে।

Tags: গবেষণাপলিথিনব্যবহারমানুষশিক্ষিত

এই ক্যাটাগরির অন্য সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

১৫ দিনের মধ্যে বুড়িগঙ্গার তীর থেকে প্লাস্টিক বর্জ্য সরানোর নির্দেশ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

ঢাকায় অতিতপ্ত অঞ্চল বেড়েছে তিন গুণ

প্লাস্টিক বর্জ্য ব্যবস্থাপনায় ইপিআর নির্দেশিকা জারি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com