ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি উদ্যোক্তা

স্ট্রবেরি চাষে সফল রংপুরের তরুণ কৃষি উদ্যোক্তা হাবিব মিয়া

কৃষিবিদ ড. মো: মেহেদী মাসুদ বাংলাদেশে বিদেশী ও উচ্চমূল্যের ফল—বিশেষ করে স্ট্রবেরি—চাষ সম্প্রসারণে অসামান্য অবদান রেখে 'ফল সম্রাট' হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছেন

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
মার্চ ৮, ২০২৬
in কৃষি উদ্যোক্তা, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

গাছে গাছে শোভা পাচ্ছে সাদা ফুল, সবুজ কাঁচা ফল আর পাকা লাল স্ট্রবেরি। আর এই স্ট্রবেরি রংপুর শহরে বাণিজ্যিকভাবে চাষ শুরু করে তাক লাগিয়েছেন তরুণ উদ্যোক্তা হাবিব মিয়া।

স্ট্রবেরি অতি সুস্বাদু এবং লাভজনক একটি ফল। বাজারে স্ট্রবেরি ফলের ভালো চাহিদা ও দাম রয়েছে। তাই কৃষকরাও এই স্ট্রবেরি ফল চাষ করে লাভবান হচ্ছেন। স্ট্রবেরি চাষ বর্তমানে বাংলাদেশে প্রচুর পরিমাণে বেড়েছে। কারণ, স্ট্রবেরি ফল হলো একটি আকর্ষণীয় বর্ণ, গন্ধ ও স্বাদযুক্ত এবং উচ্চ পুষ্টিগুণ সম্পন্ন অর্থকারী ফসল। স্ট্রবেরির বৈজ্ঞানিক নাম হলো Fragaria ananassa. স্ট্রবেরি যদিও শীত প্রধান দেশের ফসল। তবে উষ্ণ মন্ডলীয় অঞ্চলের চাষ উপযোগী স্ট্রবেরি উদ্ভাবন হওয়া বাংলাদেশসহ এশিয়ার বিভিন্ন দেশে এই স্ট্রবেরি বানিজ্যিকভাবে চাষ করা হচ্ছে। আর ঘরের পুষ্টির চাহিদা মেটাতে বাড়ির ছাদে বা আঙ্গিনায় টবে স্ট্রবেরি চাষ করা যায় এবং ভালো ফলন পাওয়া যায়।

এই ফল বাণিজ্যিকভাবে চাষ করে সফলতা পেয়েছেন রংপুরের তরুণ উদ্যোক্তা হাবিব মিয়া। উচ্চমূল্যের এই ফল লাভজনক চাষে পরিণত হয়েছে তার। ফুল আর কাঁচা পাকা ফলে ভরে গেছে গাছগুলো। স্ট্রবেরি পুষ্টি সম্পন্ন ফল হাওয়ায় দেশের বাজারে রয়েছে ব্যাপক চাহিদা। লাভজনক এই চাষ কৃষকদের মাঝে ছড়িয়ে দিতে কাজ করছে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর।

তরুণ উদ্যোক্তা হাবিব মিয়া পেশায় একজন ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হওয়ার পরেও চাকুরী ছেড়ে আধুনিক কৃষি নিয়ে কাজ করতে বেশ স্বাচ্ছন্দ বোধ করেন। নগরীর ৮ নং ওয়ার্ডের খলিশাকুড়ি সবুজ পাড়া এলাকায় গড়ে তুলেছেন স্ট্রবেরি বাগান। শুরুতেই তিনি ২০২৩ সালে ৬ শতক জমিতে স্ট্রবেরি চাষ করে লাভ জনক হওয়ায়, পরে প্রায় ৪০ শতক জমিতে স্ট্রবেরি চাষ করেছেন। তার স্ট্রবেরি বাগানে কাজ করে সংসার চালাচ্ছেন কয়েকজন কৃষক। আধুনিক চাষাবাদে লাভজনক হওয়ায় অনেকে হচ্ছেন অনুপ্রাণিত।

হাবিব মিয়া বলেন, বড় ভাইয়ের পরামর্শ ও ইউটিউব দেখে আধুনিক চাষাবাদ শুরু করেন তিনি। বানিজ্যিক ভাবে শুরু করে প্রথম দিকে এক লক্ষ টাকা খরচ করে প্রায় ৩ লক্ষ টাকার ফল বিক্রি করেছেন তিনি। তিনি আরো বলেন, সরকারে সহযোগীতা পেলে আরো বড় আকারে স্ট্রবেরির বাগান করবেন।

উদ্যোক্তা হাবিব জানায়, নিয়মিত পরিচর্যায় জানুয়ারি মাসে গাছে ফুল আসতে শুরু করে। এখন সাদা ফুল আর পাকা লাল স্ট্রবেরি ফল শোভা পাচ্ছে গাছে গাছে। জানুয়ারি মাসের শেষের দিকে ফল সংগ্রহ শুরু হলেও চলবে এপ্রিল মাসের মাঝামাঝি সময় পর্যন্ত।

কৃষিবিদ ড. মো: মেহেদী মাসুদ বাংলাদেশে বিদেশী ও উচ্চমূল্যের ফল—বিশেষ করে স্ট্রবেরি—চাষ সম্প্রসারণে অসামান্য অবদান রেখে ‘ফল সম্রাট’ হিসেবে বিশেষ পরিচিতি পেয়েছেন। তিনি বছরব্যাপী ফল উৎপাদন প্রকল্পের পরিচালক হিসেবে তিনি স্ট্রবেরিসহ ড্রাগন, রাম্বুটান ও অ্যাভোকাডো চাষে উন্নত জাত উদ্ভাবন, গবেষণা ও মাঠ পর্যায়ে কৃষকদের প্রশিক্ষণের মাধ্যমে বাণিজ্যিক উৎপাদন জনপ্রিয় করেছেন।

ফলটির চাষ সর্ম্পকে ফল ‘সম্রাটখ্যাত’ কৃষিবিদ ড. মো: মেহেদী মাসুদ বলেন, ‘এখন মানুষের ক্রয় ক্ষমতা বেড়েছে। ফলে বেশি বেশি ফল কিনে থাকেন। কৃষক অন্যান্য চাষাবাদের চেয়ে ফলে বেশি লাভ পায়। নতুন নতুন জাতের মাধ্যমে ফলন বেশি। যার কারণে আমাদের সাফল্য ভাল।’

তিনি আরোও বলেন, ‘স্ট্রবেরির মতো ভিটামিন সি সমৃদ্ধ ফলের উৎপাদন বৃদ্ধি করে দেশের পুষ্টি চাহিদা মেটাতে অবদান রাখছে।’

কৃষি অফিস সূত্রে জানা যায়, স্ট্রবেরি ফল শীত প্রধান অঞ্চলের একটি ফসল। বর্তমানে স্ট্রবেরির কিছু গ্রীষ্মমন্ডলীয় উচ্চফলনশীল জাত উদ্ভাবন হয়েছে। আর এসব স্ট্রবেরির জাত চাষের জন্য দিনের আবহাওয়ার তাপমাত্রা ২০-২৬ ডিগ্রি এবং রাতের আবহাওয়ার ১২-১৬ ডিগ্রি সেলসিয়াস থাকা প্রয়োজন। স্ট্রবেরি চাষের জন্য বৃষ্টির পানি জমে না এমন উঁচু ও উর্বর জমি নির্বাচন করতে হবে।

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট স্ট্রবেরির যেসব উচ্চফলনশীল জাত উদ্ভাবন করেছে সেগুলো হলো: বারি স্ট্রবেরি-১, বারি স্ট্রবেরি-২ ও বারি স্ট্রবেরি-৩। স্ট্রবেরির এসব জাত গুলোর মধ্যে যেকোনো একটি নির্বাচন করে বাংলাদেশের আবহাওয়া অনুযায়ী নভেম্বর থেকে ডিসেম্বর মাসের মাধ্যে স্ট্রবেরির চারার রোপণ করা যাবে।

স্ট্রবেরি চাষের জমিতে স্ট্রবেরির চারা রোপণের ১৫-২০ দিন আগে প্রতি শতক জমিতে ৩০ গ্রাম হারে ব্লিচিং পাউডার ছিটিয়ে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এতে মাটিবাহিত রোগ জীবাণু গুলো নষ্ট হয়ে যায়। তারপর ফাটিগেশন পদ্ধতিতে স্ট্রবেরি চাষের জন্য ১০-১৫ সেন্টিমিটার উঁঁচু এবং ১ মিটার প্রশস্ত একটি বেড তৈরি করতে হবে। পচা গোবর, ইউরিয়া, টিএসপি, এমওপি, জিপসাম, বরিক এসিড, জিংক সালফেট ও সেচের পানি প্রয়োগ করলে স্ট্রবেরির ভালো ফলন পাওয়া যায়। ফাটিগেশন পদ্ধতিতে স্ট্রবেরি চাষ করলে হেক্টরপ্রতি স্ট্রবেরির ফলন পাওয়া যায় প্রায় ১৫-২০ টন।

এ ব্যপারে জানাতে চাইলে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক (রংপুর অঞ্চল) সিরাজুল ইসলাম বলেন, তিনি স্ট্রবেরি চাষের সফল উদ্যাক্তা হাবিব মিয়াকে ধন্যবাদ জানান ও পাশাপাশি সকলকে স্ট্রবেরি চাষে অংশ নেয়ার আহবান জানান। তিনি আরো বলেন, এই ফলের চাষ বৃদ্ধির লক্ষ্যে এবং কৃষি উদ্যোক্তা তৈরিতে কাজ করছে কৃষি বিভাগ। তরুণ উদ্যোক্তাদের প্রশিক্ষণের আওতায় আনার কথা জানান এই কর্মকর্তা।

Tags: কৃষি উদ্যোক্তা হাবিব মিয়ারংপুরস্ট্রবেরি চাষ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

নিরাপদ খাদ্য নিশ্চিত করতে দেশজুড়ে সাঁড়াশি অভিযান

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com