ঢাকা, রাত ১:১৬
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি পরামর্শ

রোগবালাইয়ের ঝুঁকি কমাতে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে হবে: খাদ্য উপদেষ্টা

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ২, ২০২৬
in কৃষি পরামর্শ, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশে উৎপাদিত মাছ, মাংস, দুধ, ডিমসহ সব ধরনের খাদ্য যেন নিরাপদ হয়, সে বিষয়ে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার।

তিনি বলেছেন, খাদ্যের চাহিদা বাড়ার সঙ্গে সঙ্গে নানা ধরনের রোগবালাইয়ের ঝুঁকিও বাড়ছে। এসব চ্যালেঞ্জ মোকাবিলা করে নিরাপদ খাদ্য নিশ্চিত করেই আমাদের উন্নতির পথে এগোতে হবে।

সোমবার জাতীয় নিরাপদ খাদ্য দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব বলেন। বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের (বিএফএসএ) উদ্যোগে রাজধানীর বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে একটি আলোচনা অনুষ্ঠিত হয়। এ বছর জাতীয় নিরাপদ খাদ্য দিবসের প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে— ‘নিরাপদ খাদ্য নিশ্চিত করি, সুস্থ সবল জীবন গড়ি’।

আলী ইমাম মজুমদার বলেন, খাদ্য উৎপাদন বাড়ানোর পাশাপাশি এর নিরাপদতাও নিশ্চিত করতে হবে। আমরা প্রযুক্তির মাধ্যমে উৎপাদন বাড়াচ্ছি, আবার খাদ্য আমদানিও করছি। কিন্তু আমদানির ক্ষেত্রেও অনেক সময় ঝুঁকির মুখে পড়তে হচ্ছে। এসব বিষয়ে সবাইকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
খাদ্য উপদেষ্টা বলেন, খেজুরের রস পান করলে বর্তমানে নিপাহ ভাইরাসের ঝুঁকি তৈরি হচ্ছে। অথচ আগেও বাদুড় ছিল, তখন এ ধরনের রোগ দেখা যায়নি। এখন কেন এটি বড় ঝুঁকিতে পরিণত হলো, তা নিয়ে ভাবতে হবে।
তিনি আরও বলেন, পাঙ্গাসসহ কিছু মাছ উৎপাদনের ক্ষেত্রে হরমোন ও অন্যান্য অনিরাপদ পদ্ধতি ব্যবহার করা হচ্ছে কি না, তা খতিয়ে দেখা জরুরি। খাদ্য উৎপাদন বাড়াতে হবে, তবে সেটি যেন মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর না হয়, সেদিকেও নজর রাখতে হবে।
খাদ্য মন্ত্রণালয় ও ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদার বলেছেন, দেশে ডিমের চাহিদা ও চ্যালেঞ্জ নিয়মিত বাড়ছে। আগামীতে ডিম, মাছ ও মাংসের চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পদক্ষেপ নিতে হবে।
তিনি বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের খাদ্য নমুনা পরীক্ষার তথ্য ও গবেষণা প্রস্তাব আবেদন সেবা অনলাইনকরণের শুভ উদ্বোধন করেন। বিশেষ অতিথি ছিলেন কৃষি মন্ত্রণালয়ের সচিব ড. মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ান। খাদ্য মন্ত্রণালয়ের সচিব মো. ফিরোজ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বিএফএসএ চেয়ারম্যান জাকারিয়া।
২০২৪-২০২৫ অর্থবছরে মোট ৭৮ ধরনের খাদ্যের ১ হাজার ৭১৩টি নমুনা এবং ২ হাজার ৮৭২টি প্যারামিটার পরীক্ষা করা হয়। এ ডাটাবেজ খাদ্যের ঝুঁকি প্রোফাইল তৈরি ও গবেষকদের কাজ সহজ করবে।
অনুষ্ঠানে জানানো হয়, ২০২২-২৩ অর্থবছর থেকে বিএফএসএ গবেষণা কার্যক্রম পরিচালনা করছে। আগে গবেষণা প্রস্তাবের আবেদন ম্যানুয়াল পদ্ধতিতে হলেও এ বছর থেকে তা অনলাইন পদ্ধতিতে চালু করা হচ্ছে। অনুষ্ঠানে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের ফার্মাকোলজি বিভাগের অধ্যাপক ড. মো. মাহমূদুল হাসান শিকদার। প্যানেল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. সংগীতা আহমেদ এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের কৃষি রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আরিফুল ইসলাম।
মুক্ত আলোচনায় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সুশীল সমাজের প্রতিনিধি, খাদ্য প্রতিষ্ঠানের প্রতিনিধি, গবেষক ও শিক্ষাবিদসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা অংশ নেন।

Tags: নিরাপদ কৃষিনিরাপদ খাদ্য

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : প্রাণিসম্পদমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com