ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

জলবায়ু পরিবর্তনে আকাশপথে বাড়ছে টার্বুলেন্সের ঝুঁকি

বিশেষজ্ঞদের মতে, টার্বুলেন্স কমাতে হলে সবচেয়ে জরুরি হলো গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো। বিমান খাত বিশ্ব উষ্ণায়নের প্রায় ৩.৫ শতাংশের জন্য দায়ী

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জানুয়ারি ১০, ২০২৬
in পর্যটন, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

উড়োজাহাজ ভ্রমণের সময় হঠাৎ কাঁপুনি বা ঝাঁকুনিকে বলা হয় টার্বুলেন্স (আকাশে বাতাসের অস্থিরতা)। এটি শুধু যাত্রীদের অস্বস্তি তৈরি করে না, বরং দুর্ঘটনার অন্যতম প্রধান কারণও হয়ে উঠছে। বিশেষজ্ঞদের মতে, জলবায়ু পরিবর্তনের কারণে ভবিষ্যতে এ ঝুঁকি আরও বাড়বে।

২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ফ্লাইটে ২০৭ জন যাত্রী ও ক্রু আহত হয়েছেন টার্বুলেন্সে। সাম্প্রতিক কয়েকটি ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়েছে। যেমন—গত বছর এয়ার ইউরোপার একটি ফ্লাইটে ৪০ জন আহত হন, আর সিঙ্গাপুর এয়ারলাইন্সের এক ফ্লাইটে এক প্রবীণ যাত্রী মারা যান ও অনেকে আহত হন।

বিশেষজ্ঞরা বলছেন, আধুনিক বিমান সাধারণত টার্বুলেন্স সহ্য করতে পারে। তাই ঝুঁকি থাকে মূলত যাত্রী বা কেবিন ক্রু আহত হওয়ার। এজন্য যাত্রীদের সবসময় সিটবেল্ট বাঁধা থাকার পরামর্শ দেওয়া হচ্ছে।

কয়েকটি টার্বুলেন্স হলো- কনভেক্টিভ টার্বুলেন্স: মেঘ বা বজ্রঝড়ের ভেতরের বাতাসের ওঠানামা থেকে তৈরি হয়।

মাউন্টেন ওয়েভ টার্বুলেন্স: পাহাড়ি এলাকায় তৈরি হয়। ক্লিয়ার-এয়ার টার্বুলেন্স (CAT): সবচেয়ে ঝুঁকিপূর্ণ, কারণ এটি দেখা যায় না। এটি সাধারণত জেট স্ট্রিমে (উচ্চ আকাশে দ্রুত গতির বাতাসের ধারা) তৈরি হয়।

জলবায়ু পরিবর্তনের কারণে আকাশের উষ্ণমণ্ডলীয় অঞ্চল দ্রুত গরম হচ্ছে। এর ফলে জেট স্ট্রিমের গতি ও বাতাসের ওঠানামা বেড়ে যাচ্ছে, যা টার্বুলেন্সকে আরও তীব্র করছে। ১৯৮০ থেকে ২০২১ সালের গবেষণায় দেখা গেছে, উত্তর আটলান্টিক, উত্তর আমেরিকা, পূর্ব এশিয়া, মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকায় টার্বুলেন্স ৬০ থেকে ১৫৫ শতাংশ পর্যন্ত বেড়েছে।

গবেষণা বলছে, প্রতি ১ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃদ্ধিতে শীতে মাঝারি পর্যায়ের টার্বুলেন্স ৯ শতাংশ এবং গ্রীষ্মে ১৪ শতাংশ পর্যন্ত বাড়তে পারে। আগে শীতে ঝুঁকি বেশি থাকলেও এখন গ্রীষ্ম ও শরতেও তা বেড়ে যাচ্ছে। পাশাপাশি জলবায়ু পরিবর্তনের কারণে বজ্রঝড়ও বাড়ছে, যা টার্বুলেন্সের অন্যতম কারণ।

ঝুঁকি কমাতে বিজ্ঞানীরা নতুন গবেষণায় কাজ করছেন। এর মধ্যে রয়েছে ফ্লাইট রুট এমনভাবে ঠিক করা যাতে টার্বুলেন্স বেশি হয় এমন জায়গা এড়িয়ে যাওয়া যায় এবং পূর্বাভাস আরও নিখুঁত করা যায়। কিছু এয়ারলাইন্স আগে থেকেই কেবিন সার্ভিস বন্ধ করে যাত্রীদের সিটবেল্ট বাঁধতে উৎসাহ দিচ্ছে। একইসঙ্গে নতুন প্রযুক্তি যেমন—অনবোর্ড লাইডার ব্যবহার করে বাতাসের গতি ও ঘনত্ব মাপার চেষ্টা চলছে।

বিশেষজ্ঞদের মতে, টার্বুলেন্স কমাতে হলে সবচেয়ে জরুরি হলো গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানো। বিমান খাত বিশ্ব উষ্ণায়নের প্রায় ৩.৫ শতাংশের জন্য দায়ী। এজন্য পরিষ্কার জ্বালানি ব্যবহারের উদ্যোগ নেওয়া হলেও অগ্রগতি এখনও ধীরগতির।

Tags: গ্রিনহাউস গ্যাসফ্লাইট রুট

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com