ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home ফোকাস

‘ওয়েজ ওয়ার’ রপ্তানি: আনন্দ শিপইয়ার্ডের বৈশ্বিক বাজারে নুতন অবস্থান সৃষ্টি

‘আমাদের বিশ্বাস, বাংলাদেশ বৈশ্বিক জাহাজ রপ্তানি বাজারে আরো শক্তিশালী অবস্থান নিতে পারবে’: আনন্দ শিপইয়ার্ডের নির্বাহী পরিচালক ড. তারিকুল ইসলাম

byস্পেশাল করেসপন্ডেন্ট
অক্টোবর ১৭, ২০২৫
in ফোকাস, সমৃদ্ধি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

বাংলাদেশের ‘সবচেয়ে বড়’ জাহাজ রপ্তানিকারক প্রতিষ্ঠান আনন্দ শিপইয়ার্ড অ্যান্ড স্লিপওয়েজ লিমিটেড তুরস্কের ‘নোপাক শিপিং’ নামের প্রতিষ্ঠানের নিকট ‘ওয়েজ ওয়ার’ নামক জাহাজ রপ্তানি করে। প্রতিষ্ঠানটি তুরস্কের জন্য নির্মিত ৫ হাজার ৫০০ ডেডওয়েট টন ক্ষমতাসম্পন্ন আধুনিক মাল্টিপারপাস ভেসেলটি হস্তান্তরের মধ্য দিয়ে বাংলাদেশের জাহাজ নির্মাণশিল্পে নতুন মাইলফলকের সূচনা করে।

‘ওয়েজ ওয়ার’ রপ্তানির পর আনন্দ শিপইয়ার্ড বৈশ্বিক বাজারে কেমন অবস্থান তৈরি করতে পেরেছে, এমন প্রশ্নের জবাবে প্রতিষ্ঠানটির নির্বাহী  পরিচালক ড. তারিকুল ইসলামের নিকট। তিনি বলেন, ‘আমাদের তৈরি জাহাজ “ওয়েজ ওয়ার” রপ্তানির মাধ্যমে আমরা আন্তর্জাতিক বাজারে কয়েক বছরের বিরতির পর নতুন আগ্রহ সৃষ্টি করতে পেরেছি। ইতিমধ্যে আরো কয়েকটি অর্ডারের বিষয়ে যোগাযোগ স্থাপিত হয়েছে ক্রেতাদের সাথে।’

বিদেশি ক্রেতারা প্রতিষ্ঠানটির কারিগরি মান, সময়মতো সরবরাহ এবং প্রতিযোগিতামূলক খরচে সন্তুষ্ট হয়েছেন। এ প্রকল্পের মাধ্যমে আনন্দ শিপইয়ার্ড প্রমাণ করতে পেরেছে যে, বাংলাদেশ শুধু অভ্যন্তরীণ নৌযান নয়, উচ্চমানের ও আন্তর্জাতিক মানসম্পন্ন জাহাজ রপ্তানিতেও সমানভাবে সক্ষম, বাধা বিপত্তি অতিক্রম করে, বলে তার মত।

তিনি আশা করেন, এ অভিজ্ঞতা আমাদের ভবিষ্যতে ইউরোপ, এশিয়া ও মধ্যপ্রাচ্যের বাজারে আরো বিস্তৃতির সুযোগ তৈরি করেছে।

নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি:
সংশ্লিষ্টরা বলছেন, বিশ্ববাজারে শক্ত অবস্থান তৈরি করতে হলে বাংলাদেশের জাহাজশিল্পকে পরিবেশবান্ধব করতে হবে। পাশাপাশি নিশ্চিত করতে হবে সঠিক কর্মপরিবেশ। এ ছাড়া এই শিল্পে নগদ সহায়তা, শুল্কমুক্ত কাঁচামাল আমদানি সুবিধা, পশ্চাৎ সংযোগ শিল্পের উন্নয়ন, স্বল্প সুদে ঋণ, মূলধন জোগান, পণ্য উৎপাদনে বৈচিত্র্য আনতে হবে। এসব উদ্যোগ বাস্তবায়ন করা গেলে ৩ থেকে ৫ বছরের মধ্যে জাহাজ রপ্তানি শিল্প এক বিলিয়ন মার্কিন ডলারের রপ্তানি খাতে পরিণত হবে। সেই সঙ্গে এ সময়ের মধ্যে এই খাতে ১ লাখ নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।

ড. তারিকুল ইসলাম মনে করেন, আমাদের বিশ্বাস, বাংলাদেশ বৈশ্বিক জাহাজ রপ্তানি বাজারে আরো শক্তিশালী অবস্থান নিতে পারবে।

জাহাজ নির্মাণশিল্পের সম্প্রতি এক সেমিনারে আইবিএফবির পরিচালক শাখাওয়াত হোসেন বলেন, ‘বাংলাদেশে এই শিল্পের ব্যাপক সম্ভাবনা রয়েছে। বাণিজ্যিক ক্ষেত্রে আমরা ভারত, ক্রোয়েশিয়ার মতো দেশগুলোর সঙ্গে প্রতিযোগিতা করছি। এ শিল্পকে এগিয়ে নিতে দরকার কৌশলগত নীতি ও ব্যাংকগুলোর আর্থিক সহযোগিতা।’

ড. তারিকুল ইসলাম জানান, ‘ওয়েজ ওয়ার’-এর অভিজ্ঞতা দেখিয়েছে যে, আন্তর্জাতিক মান বজায় রেখে আমরা প্রতিযোগিতামূলক মূল্যে জাহাজ সরবরাহ করতে পারি। যদি সরকারি নীতি সহযোগিতার বাস্তবায়ন, ব্যাংকিং সাপোর্ট এবং প্রতিযোগী দেশগুলোর তুলনায় যৌক্তিক রপ্তানি প্রণোদনা বৃদ্ধি পায়, তাহলে বাংলাদেশ আগামী দশকে জাহাজ রপ্তানির বড় একটি কেন্দ্র হয়ে উঠতে পারে। আনন্দ শিপইয়ার্ড এ ক্ষেত্রে অগ্রণী ভূমিকা রাখতে প্রতিশ্রুতিবদ্ধ।

বাংলাদেশে জাহাজ নির্মাণশিল্প:
বাংলাদেশ সর্বপ্রথম ২০০৮ সালে সমুদ্রগামী জাহাজ রপ্তানি শুরু করে। প্রথম জাহাজটি রপ্তানি হয় ডেনমার্কে। সেটি ছিল অত্যাধুনিক কনটেইনার জাহাজ ‘স্টেলা মারিস’। ওই জাহাজটিও রপ্তানী করে আনন্দ শিপইয়ার্ড লিমিটেড।

দেশের জাহাজ নির্মাণ শিল্প আর আনন্দ শিপইয়ার্ড একই সূতেয় গাঁথা। প্রতিষ্ঠানটির একনিষ্টতায় বাংলাদেশ এখন বিশ্বের উদীয়মান জাহাজ নির্মাণকারী দেশ হিসেবে স্বীকৃতি অর্জন করেছে। দক্ষ জনশক্তি, আধুনিক প্রযুক্তির ব্যবহার এবং আন্তর্জাতিক মান মেনে চলা এ খাতের প্রবৃদ্ধিকে ত্বরান্বিত করেছে।

বর্তমানে দেশে ৩০টিরও বেশি বড় শিপইয়ার্ড রয়েছে, যার কয়েকটি সরাসরি আন্তর্জাতিক বাজারে জাহাজ রপ্তানি করছে। এশিয়ার জাহাজ নির্মাণ শিল্পে চীন, দক্ষিণ কোরিয়া ও জাপানের পর বাংলাদেশ ধীরে ধীরে অবস্থান শক্ত করছে। মাঝারি আকারের কার্গো ভেসেল, কনটেইনার জাহাজ, ট্যাঙ্কার ও ড্রেজার নির্মাণে ক্রমশ সুনাম অর্জন করছে বাংলাদেশ।

যদিও মূল গুরুত্ব এখনো দেশের চাহিদা মেটানো, গত এক দশকে জাহাজ রপ্তানি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বর্তমানে বাংলাদেশে জ্বালানি পরিবহনের প্রায় ৯০ শতাংশ, কার্গো পরিবহনের ৭০ শতাংশ এবং যাত্রী পরিবহনের ৩৫ শতাংশই সম্পন্ন হয় জলপথে। এ বিপুল চাহিদা পূরণে বিভিন্ন আকারের প্রায় ৩০০টি শিপইয়ার্ড গড়ে উঠেছে। তবে এরমধ্যে মাত্র ১০টি প্রতিষ্ঠান আন্তর্জাতিক মানের জাহাজ নির্মাণ করছে, যেখানে কাজ করছেন প্রায় ৩ লাখ শ্রমিক।

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) তথ্য অনুযায়ী, বর্তমানে দেশে ১০০টিরও বেশি জাহাজ নির্মাণকারী কোম্পানি এবং ১২০টির বেশি নিবন্ধিত শিপইয়ার্ড রয়েছে। তবে উদ্যোক্তাদের হিসাব মতে সক্রিয় শিপইয়ার্ডের সংখ্যা প্রায় ৩০০।

দেশের অভ্যন্তরীণ জাহাজের বাজার প্রতিবছর ১০ থেকে ১৫ শতাংশ হারে বাড়ছে, যেখানে রপ্তানি তুলনামূলক ধীর গতিতে বছরে ৫ থেকে ৬ শতাংশ হারে বাড়ছে। স্থানীয় জাহাজ নির্মাণ শিল্পের বার্ষিক বাজারমূল্য প্রায় ১ বিলিয়ন ডলার।

বর্তমান সক্ষমতা অনুযায়ী, বাংলাদেশ প্রতিবছর প্রায় ২০টি জাহাজ রপ্তানি করতে পারে। এ খাতে শ্রমব্যয় অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। অন্যান্য দেশের তুলনায় এখানে শ্রমব্যয় ২০ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কম—যেকারণে স্পষ্টতই বাংলাদেশ কিছুটা সুবিধাজনক স্থানে রয়েছে।

Tags: আনন্দআনন্দ শিপইয়ার্ডড. তারিকুল ইসলামশিপইয়ার্ড

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

সিআইএফএফটি-এর এশিয়া দূত মনোনীত হলেন ডাল্টন জহির

নিরাপদ খাদ্য আইনে সেপ্টেম্বরে এক কোটি টাকা জরিমানা, ৪৪ মামলা

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দফা দাবি

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: আমিন উর রশিদ

ইতালির সাথে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জীবাশ্ম জ্বালানির চড়া মাশুল: বৈশ্বিক উষ্ণতায় দুর্বল হচ্ছে হিমালয়ের ঢাল

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com