ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পশুপালন ও মৎস্য

অ্যানথ্রাক্স আতঙ্ক, ‘পর্যাপ্ত’ ভ্যাকসিন মজুদের কথা জানালেন ইউএনও

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
অক্টোবর ২, ২০২৫
in পশুপালন ও মৎস্য, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহিত

রংপুরের পীরগাছায় অ্যানথ্রাক্স আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল জনসচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করেছে। এরই মধ্যে বিভিন্ন হাট-বাজারে জবাইখানা/কসাইখানায় পশু জবাইয়ের পূর্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করছে। অ্যানথ্রাক্স/তড়কা সচেতনতামূলক লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা কর্মসূচি চলমান রেখেছে প্রাণিসম্পদ বিভাগ।

জানা যায়, গত জুন-জুলাই মাসে উপজেলায় শতাধিক মানুষের শরীরে অ্যানথ্রাক্সের উপসর্গ দেখা দিলে নড়েচড়ে বসে প্রাণিসম্পদ বিভাগ। এরইমধ্যে উপসর্গ নিয়ে দুজনের মৃত্যু হয় কিন্তু স্বাস্থ্য বিভাগ এখনও মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। তবে প্রাণিসম্পদ বিভাগ সংগৃহীত নমুনা পরীক্ষায় অ্যানথ্রাক্স শনাক্ত করেছে। এ পরিস্থিতিতে ‘আমিষেই শক্তি, আমিষেই মুক্তি’ স্লোগানকে সামনে রেখে পীরগাছা উপজেলা প্রাণিসম্পদ অধিদপ্তর জনস্বাস্থ্য সুরক্ষায় একাধিক পদক্ষেপ গ্রহণ করেছে। উপজেলার ৮টি স্পটে পশু জবাইয়ের পূর্বে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা করে সুস্থ্যতা নিশ্চিত হয়ে জবাই করার অনুমতি দেয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্পের প্রতিনিধিদের সমন্বয়ে একটি ভেটেরিনারি মেডিকেল টিম গঠন করা হয়েছে।

উপজেলা প্রাণিসম্পদ অফিস সূত্রে জানা যায়, পীরগাছায় ১ লাখ ৬৩ হাজার গরু, ১ লাখ ৬৫ হাজার ছাগল ও ১২০০ ভেড়া আছে। এই অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে আনার জন্য এরইমধ্যে ৯টি মেডিকেল টিমে ৫৩ হাজার ২৭টি গরুকে ভ্যাকসিনের আওতায় আনা হয়েছে এবং আরও ৫০ হাজারের চাহিদা দেয়া হয়েছে। পাশাপাশি অ্যানথ্রাক্সসহ অন্যান্য প্রাণঘাতী জুনোটিক রোগ প্রতিরোধে ভ্যাক্সিনেশন কর্মসূচিও শুরু হয়েছে।

সাধারণ মানুষকে সচেতনতামূলক ৫ হাজার লিফলেট বিতরণ, উঠান বৈঠক, পথসভা কর্মসূচি চলমান রেখেছে প্রাণিসম্পদ বিভাগ। কসাই/মাংস বিক্রেতাদের নিয়ে রোগ প্রতিরোধে জরুরি মতবিনিময় সভা করেছে সংশ্লিষ্ট দপ্তর।

ইতোমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বারবার পীরগাছা উপজেলা ভিজিট করে বিভিন্ন ধরনের দিকনির্দেশনা দিয়েছেন বলে নিশ্চিত করেছেন প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা একরামুল হক জানান, আমাদের ঊর্ধ্বতন স্যারদের পরামর্শে ভেটেরিনারি বিভাগের বিভিন্ন কার্যক্রমে এখন অ্যানথ্রাক্স নিয়ন্ত্রণে আছে। তিনি আরও বলেন, প্রাণিসম্পদ বিভাগের তত্ত্বাবধানে চালু হলো গরুর স্বাস্থ্য পরীক্ষা।

অন্য এক প্রশ্নে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. একরামুল হক বলেন, ‘জনস্বাস্থ্যের জন্য নিরাপদ ও মানসম্মত প্রাণিজ আমিষ সরবরাহ নিশ্চিত করা আমাদের দায়িত্ব।’

পীরগাছা উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) শেখ মো. রাসেল বলেন, ‘অ্যানথ্রাক্সে আক্রান্ত হয়ে অনেকই চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে যাচ্ছেন। আমরা প্রায় ৬০ হাজার গরুকে ভ্যাকসিনের আওতায় নিয়েছি। উপজেলার সব গরুকে ভ্যাকসিনেশনের আওতায় না নেয়া পর্যন্ত দুশ্চিন্তা আছে তবে আতঙ্কিত হওয়ার মতো নয়।’

তিনি আরও বলেন, ‘প্রাণিসম্পদ বিভাগ আমাদেরকে নিশ্চিত করেছেন তাদের নিকট  অ্যানথ্রাক্সের পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন মজুদ আছে।’

Tags: ভ্যাকসিনমজুদ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com