ঢাকা, রাত ১০:৫৪
রবিবার | ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৬ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি পরামর্শ

কম সময়ে বেশি মুনাফার ফসল ধনিয়াপাতা

Agri Sangbad Site Iconbyস্টাফ রিপোর্টার
জুন ২৯, ২০২৫
in কৃষি পরামর্শ, নগরায়ন, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

dhoniaসবজি চাষের এলাকা হিসেবে পরিচিত রংপুরের মিঠাপুকুর, গঙ্গাচড়া ও কাউনিয়া উপজেলার বিভিন্ন এলাকায় চাষিরা মৌসুমে একই জমিতে চারবার ধনেপাতার চাষ করছে। কম খরচে বেশি লাভ পাওয়ায় তারা নিজেরাই এই কৌশল রপ্ত করেছে। প্রতিদিন এসব এলাকা থেকে ট্রাকে করে ধনেপাতা ঢাকায় নিয়ে যায় পাইকাররা।

সরেজমিনে মিঠাপুকুরের রানীপুকুর ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আঁকাবাঁকা মেঠোপথের দুই পাশে মাঝেমধ্যেই চোখে পড়ছে ধনেপাতার ক্ষেত। সেখানে নারীরা ব্যস্ত ধনেপাতা তোলায়। এ বছর ধনেপাতার ভালো ফলনের পাশাপাশি ভালো দামও পাচ্ছে কৃষকরামৌসুম শুরুর আগেই প্রথম দফায় আগাম চাষকৃত ধনেপাতার ব্যাপক চাহিদা থাকায় পাইকাররা সরাসরি ক্ষেতে এসে প্রতি কেজি ধনেপাতা ২০০ টাকা দরে কিনছে। বাজারে যা বিক্রি হচ্ছে ২৮০ থেকে ৩০০ টাকা কেজি দরে। অর্থাৎ প্রতি ১০০ গ্রাম ধনেপাতা ২৮ থেকে ৩০ টাকা দরে বিক্রি হচ্ছে।কৃষকরা জানায়, রবি মৌসুমে গম, সরিষা, আলুসহ বিভিন্ন ফসল চাষে খরচ বেশি কিন্তু লাভ কম। অথচ কম খরচে বেশি মুনাফা পাওয়া যায় ধনেপাতা চাষে। ৪০ দিনের ফসল ধনেপাতা একই জমিতে মৌসুমে পরপর চারবার চাষ করা যায়। এক বিঘা জমিতে ৩০ থেকে ৩৫ মণ ধনেপাতা উৎপাদন করা যায়। এতে ৩০ হাজার টাকা খরচ হলেও এক থেকে দেড় লাখ টাকার ধনেপাতা বিক্রি করা যায়।

রানীপুকুর ইউনিয়নের দৌলত রসুলপুর গ্রামের মোজাদ্দেদ মিয়া জানান, ‘তাঁর ৫ বিঘা জমি। সবগুলোতে এবার ধনেপাতা আবাদ করেছেন। লাভ হইবে দুই লাখ টাকার মতন। ’ ধনেপাতা চাষে খরচ কম হলেও লাভ বেশি বলে জানান তিনি।একই এলাকার আবদুল হামিদ মিয়া বলেন, আমাদের এই এলাকায় রবি মৌসুমে শাকসবজির আবাদ বেশি হয়। এখানকার কৃষকরা ধান-পাটের আবাদ প্রায় ছেড়েই দিয়েছেন। তিনি নিজেও চার বিঘা জমিতে বিভিন্ন রকমের শাকসবজি আবাদ করেছেন উল্লেখ করে বলেন, ধনেপাতা চাষ করে অনেক লাভবান হয়েছেন। শীতকালে বাজারে স্বল্প সময়ের ফসল এই ধনেপাতার চাহিদা থাকে প্রচুর। দামও ভালো পাওয়া যায় বলে জানান তিনি। রংপুর সিটি বাজারসহ কাউনিয়া উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে, শীতের আগাম শাকসবজির সঙ্গে বিক্রি হচ্ছে ধনেপাতা, যা ২৮০ থেকে ৩০০ টাকা দরে বিক্রি হচ্ছে।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপপরিচালক স ম আশরাফ আলী জানান, এক বিঘা জমিতে ধনিয়া চাষ করে কৃষক যে লাভ পেয়ে থাকেন অন্য কোনো ফসলে তা পান না। এ ছাড়া শুধু রবি মৌসুমেই একই জমিতে কমপক্ষে চারবার ধনেপাতার চাষ করছেন তাঁরা। গত বছর শীত মৌসুমে অনেক রকমের শাকসবজির পাশাপাশি রংপুরে ১৫০ হেক্টর জমিতে ধনেপাতা চাষ করা হয়।

Tags: ধনিয়াপাতা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

অ্যাকুয়ারিয়ামের মাছ হঠাৎ মরে কেন?

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

বিশ্বের ১০ জলাধার হারিয়ে যাচ্ছে, বাড়ছে ‘মহাদেশীয় শুষ্কতা’

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : প্রাণিসম্পদমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com