ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

দেবহাটার বিস্ময়: কাণ্ড ছাড়াই শতবর্ষী ‘বনবিবি বটতলা’

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুলাই ৪, ২০২৬
in পর্যটন, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সবুজ শ্যামলিমায় ঘেরা দক্ষিণ জনপদ সাতক্ষীরার দেবহাটা উপজেলায় দেখা মেলে প্রকৃতির এক বিস্ময়কর সৃষ্টির। উপজেলার সদর ইউনিয়নে প্রায় ৫ একর জমিতে ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে এক বিশাল বটবৃক্ষ। স্থানীয়দের কাছে এটি ‘বনবিবি বটতলা’ নামে পরিচিত।

শতবর্ষী এই বৃক্ষটির প্রধান কাণ্ড খুঁজে পাওয়া দুষ্কর। এর ঝুরিগুলো একেকটি মোটা স্তম্ভের রূপ নিয়ে মাটির গভীরে প্রবেশ করেছে। এলাকাবাসীর মতে, এই বটগাছটি আজ কেবল প্রকৃতি নয়, বরং এই অঞ্চলের ইতিহাসের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে।

স্থানটির নামকরণের সঙ্গে জড়িয়ে আছে সুন্দরবনের কিংবদন্তি দেবী ‘বনবিবি’র নাম। লোকবিশ্বাস আর প্রকৃতিপ্রেম এখানে মিলেমিশে একাকার হয়ে গেছে। হিন্দু ও মুসলিম–উভয় সম্প্রদায়ের মানুষই এখানে মানত করেন। কয়েক শ বছর ধরে গাছটি সাম্প্রদায়িক সম্প্রীতির প্রতীক হিসেবে দাঁড়িয়ে আছে।

স্থানীয় প্রবীণ ব্যক্তি মুনসুর আলী বলেন, ‘আমরা ছোটবেলা থেকেই গাছটি দেখে আসছি। এর গোড়া কোথায়, তা বলা মুশকিল। গাছটির বয়স কমপক্ষে ৩০০ বছর হবে। এর আগে যাঁরা এই গাছ বা ডাল কাটার চেষ্টা করেছেন, তাদের নানা বিপদ হয়েছে। নলতা মাজারের খাদেম সাহেব বেঁচে থাকতে একবার এখানে এসে গাছটি না কাটার পরামর্শ দিয়েছিলেন। তারপর থেকে কেউ আর গাছ বা ডাল কাটার চেষ্টা করেননি।

সম্ভাবনাময় এই পর্যটনকেন্দ্রটি আজও অনেকটা অবহেলিত। জমিটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় যাতায়াত ব্যবস্থা ও সরকারি পৃষ্ঠপোষকতার অভাবে পর্যটকদের জন্য পর্যাপ্ত সুযোগ-সুবিধা গড়ে ওঠেনি। তবে সঠিক তদারকি করা গেলে এটি জেলার অন্যতম প্রধান পর্যটনকেন্দ্র হতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।

দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিলন সাহা বলেন, ‘গাছটি রক্ষা এবং সেখানে ঘুরতে আসা মানুষের বিনোদনের জন্য আমরা বিভিন্ন উদ্যোগ নিয়েছি। জায়গাটি ব্যক্তি মালিকানাধীন হওয়ায় কাজ করতে কিছুটা সমস্যা হচ্ছে। তারপরও আমাদের পক্ষ থেকে সব ধরনের চেষ্টা অব্যাহত রয়েছে।’ প্রকৃতির পরম মমতায় কয়েক শ বছরের এই বটতলা আজও সাক্ষী হয়ে আছে অগণিত গল্প আর ইতিহাসের।

Tags: দেবহাটাবনবিবি বটতলামূল কাণ্ড

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

সিআইএফএফটি-এর এশিয়া দূত মনোনীত হলেন ডাল্টন জহির

নিরাপদ খাদ্য আইনে সেপ্টেম্বরে এক কোটি টাকা জরিমানা, ৪৪ মামলা

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দফা দাবি

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: আমিন উর রশিদ

ইতালির সাথে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জীবাশ্ম জ্বালানির চড়া মাশুল: বৈশ্বিক উষ্ণতায় দুর্বল হচ্ছে হিমালয়ের ঢাল

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com