ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পশুপালন ও মৎস্য

কেন চিড়িয়াখানা থেকে ‘ডোনাল্ড ট্রাম্প’ বিএলআরআইয়ে

গবেষণার জন্য ১৪ দিনের কোয়ারেন্টিনে আলোচিত মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ২২, ২০২৬
in পশুপালন ও মৎস্য, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

দেশে-বিদেশে আলোচনার জন্ম দেওয়া অ্যালবিনো মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’কে বৈজ্ঞানিক গবেষণার জন্য সাভারে অবস্থিত বাংলাদেশ প্রাণিসম্পদ গবেষণা ইনস্টিটিউটে (বিএলআরআই) স্থানান্তর করা হয়েছে। মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় রোববার মিরপুর জাতীয় চিড়িয়াখানা থেকে মহিষটি আনুষ্ঠানিকভাবে বিএলআরআইয়ের কাছে হস্তান্তর করা হয়।

বিএলআরআই সূত্রে জানা গেছে, বর্তমানে মহিষটিকে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাথমিক কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এ সময় প্রাণীটির স্বাস্থ্য পর্যবেক্ষণ করা হবে এবং বাইরের লোকজনের প্রবেশাধিকার সীমিত থাকবে।

মহিষটির তত্ত্বাবধান ও গবেষণা কার্যক্রম পরিচালনার জন্য বিএলআরআই ১৩ সদস্যের একটি কমিটি গঠন করেছে। কমিটির প্রধান করা হয়েছে ড. গৌতম কুমার দেবকে। তিনি মহিষ উৎপাদন গবেষণা বিভাগের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন।

ড. গৌতম কুমার দেব বলেন, জাত উন্নয়নসংক্রান্ত গবেষণার জন্য মহিষটিকে বিএলআরআইয়ে আনা হয়েছে। এর জিনগত বৈশিষ্ট্য, উৎপাদন সম্ভাবনা এবং প্রজনন সক্ষমতা নিয়ে গবেষণা করা হবে। বর্তমানে প্রাণীটি সুস্থ রয়েছে এবং কোয়ারেন্টিন শেষে গবেষণার বিভিন্ন কার্যক্রম শুরু হবে। মহিষটিকে স্থায়ীভাবে বিএলআরআইয়েই রাখা হবে বলেও জানান তিনি।

আলোচিত এই ধবল মহিষটির জন্ম ও লালন-পালন হয়েছিল নারায়ণগঞ্জের রাবেয়া অ্যাগ্রো ফার্মে। খামারটির মালিক জিয়াউদ্দিন মৃধা। চলতি বছরের ঈদুল আজহার আগে পুরান ঢাকার জিন্দাবাহার এলাকার বাসিন্দা মনিরুজ্জামান কোরবানির উদ্দেশ্যে ৩ লাখ ৮৫ হাজার টাকায় মহিষটি কিনেছিলেন।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমে মহিষটির ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর এটি ব্যাপক আলোচনার কেন্দ্রে চলে আসে। পরে নিরাপত্তাজনিত কারণে কর্তৃপক্ষ প্রাণীটিকে নিজেদের হেফাজতে নেয়। সংশ্লিষ্ট নির্দেশনার পর সেটিকে কেরানীগঞ্জ থানায় রাখা হয় এবং পরে মিরপুর জাতীয় চিড়িয়াখানায় স্থানান্তর করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, বাংলাদেশে এ ধরনের অ্যালবিনো জাতের দ্বিতীয় কোনো মহিষ নেই- এমন বিরল তথ্যের বিষয়টি সরকারের নজরে এলে এটিকে কোরবানির পরিকল্পনা থেকে সরিয়ে নেওয়ার বিশেষ উদ্যোগ নেওয়া হয়। পরবর্তীতে প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সরাসরি তত্ত্বাবধানে উপযুক্ত মূল্যের বিনিময়ে মালিকের কাছ থেকে মহিষটি সংগ্রহ করা হয়।

Tags: ‘ডোনাল্ড ট্রাম্প’ বিএলআরআইচিড়িয়াখানা

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com