ঢাকা, রাত ১২:৫২
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি সংবাদ

বাজেটে কৃষক কার্ড: চাষিদের ভাগ্যোন্নয়নে ইতিবাচক পদক্ষেপ

- নিঃসন্দেহে বাজেটটি কৃষি বান্ধব কারণ সরকার এই বাজেটে  এক হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ রেখেছে সরাসরি কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য - আবুল কালাম আজাদ, প্রকল্পের কর্মসূচি সমন্বয়ক, পার্টনার

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
জুন ১৬, ২০২৬
in কৃষি সংবাদ, লিড নিউজ
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

শাফিউল আল ইমরান: আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করেছে সরকার। চলতি বাজেটে এ কর্মসূচি আরও এগিয়ে নিতে বরাদ্দ দেওয়া হয়েছে। এবারের বাজেটে প্রাথমিকভাবে ১ হাজার ৬২ কোটি ৫০ লাখ টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। দেশের ১০০টি উপজেলায় সাড়ে ৪২ লাখ কৃষক এই কার্ড পাবেন। কৃষক কার্ডের মাধ্যমে ভূমিহীন ও প্রান্তিক কৃষকরা প্রতিবছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তা পাবেন।

চলতি বছরের ১৪ এপ্রিল দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জন্য  ‘কৃষক কার্ড’ চালু করে সরকার।  দেশের ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের জীবনমানের উন্নয়নে বিএনপি সরকারের অন্যতম নির্বাচনি অঙ্গীকার পূরণে ‘প্রি-পাইলটিং’ হিসেবে ‘কৃষক কার্ড’ বিতরণ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেসময় প্রধানমন্ত্রী জানান, দেশের প্রায় ৭০ ভাগ মানুষ কৃষির সঙ্গে সম্পৃক্ত। কৃষকদের ভাগ্য পরিবর্তন হলেই দেশ ও দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। উৎপাদন থেকে বিপণন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রে কৃষক যেন ন্যায্য মূল্য ও অধিকার পান- এই লক্ষ্যেই ‘কৃষক কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকার।

এই কার্ড পাওয়ার আনন্দে উচ্ছ্বস দেখান কৃষাণ ও কৃষাণীরা। কুমিল্লা সদর থানার অরণ্যপুরের  মোঃ রবিউল বাশার খান । সম্প্রতি তিনি কৃষি কার্ড পেয়েছেন। তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন,‘ এটা সরকারর একটা বিশাল কাজ। দেশের মানুষ আমরা যারা কৃষি পর্যায়ে আছি খ্ষেত খামারে তারা আজ এমন সুযোগ সুবিধা নিয়ে কখনোই চিন্তা করতামনা। সরকার এই কার্ড দেওয়ার মাধ্যমে যে কৃষকদের জন্য এত উপকার করছে তা বলে শেষ করা যাবেনা।’

তিনি আরোও বলেন, ‘এই কার্ডের সুযোগ সুবিধার মধ্যে আছে কোন কৃষি পণ্য কিনতে গেলে কম দামে পাওয়া যায়। কৃষি যন্ত্রপাতি কিনতে লোন নিতে গেলে এই কার্ড থাকলে সহজেই পাওয়া যায়।

বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার মোছা: তাহমিনা আকতার তানিয়া, সম্প্রতি তিনিও উপজেলা অফিস থেকে কৃষি কার্ড পেয়েছেন। তিনি বলেন, ‘কৃষক কার্ড পেয়ে আমি অনেক খুশি। কারণ, কার্ডটি পাওয়ার পর আমার নিকট আড়াই হাজার টাকা এসেছে। এই টাকা দিয়ে আমি আমার পোষা গরু ছাগলেল জন্য  খাবার কিনেছি।’

তিনি আরোও বলেন, ‘এই কার্ডের টাকায় যে দোকান থেকে খাবার কিনেছি সেটা অন্য দোকানের চেয়ে কম দামে পেয়েছি আমার লাভ হয়েছে।’

রাজবাড়ীর কৃষক মো:রজব আলী শেখ বাবুও কৃষক কার্ড পেয়েছেন। তিনি বলেন, ‘কার্ড পাওয়ার সঙ্গে সঙ্গে মোবাইলে আমার টাকা পৌঁছে গেছে। এটা আমাদের পরিবারের অনেক কাজে লাগবে। তারেক রহমানের জন্য দোয়া করি। আল্লাহ তাকে দীর্ঘায়ু করুন।’

‘প্রোগ্রাম অন এগ্রিকালচার অ্যান্ড রুরাল ট্রান্সফর্মেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেজিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার)’প্রকল্পের কর্মসূচি সমন্বয়ক আবুল কালাম আজাদ বলেন, ‘নিঃসন্দেহে বাজেটটি কৃষি বান্ধব কারণ সরকার এই বাজেটে  এক হাজার ৬২ কোটি টাকা বরাদ্দ রেকেছে সরাসরি কৃষককে প্রণোদনা দেওয়ার জন্য।  আমরা এই অর্থবছর ৪২ লক্ষ কৃষককে কৃষক কার্ড দিব, এই কার্ডটি একটা ডেবিট কার্ড পাশাপাশি ৬২ কোটি টাকা প্রণোদনা দেওয়া হবে যা সরাসরি কৃষকের ব্যাংক একাউন্টে টাকাটা চলে যাবে। বাংলাদেশে এই উদ্যোগটই প্রথম।’

তিনি আরোও বলেন, ‘আমরা এবার ১০০টি উপজেলার কৃষককে দিবো।  আগামী চার বছরের মধ্যে সারা বাংলাদেশের সকল কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে। এর আওতায় প্রত্যেক কৃষককে আড়াই হাজার টাকা দেওয়া হবে।’

বাজেটে দেশে স্থানীয়ভাবে কীটনাশক ও বালাইনাশক উৎপাদনকে উৎসাহিত করতে কীটনাশক উৎপাদনে ব্যবহৃত ৩৬টি কাঁচামাল আমদানির ওপর মূল্য সংযোজন কর (ভ্যাট) সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করেছে। এ ক্ষেত্রে বিদ্যমান ভ্যাট হার শূন্য শতাংশে নামিয়ে আনার পরিকল্পনা করা হয়েছে। আবুল কালাম আজাদ বলেন, ‘সরকার বাজেটে কৃষকের উৎপাদন খরচটা কমে এই চিন্তা করে কীটনাশক উপর থেকে যে ভ্যাট ট্যাক্স প্রত্যাহার করছে। এর ফলে কৃষক সহজে কম দামে সার ও  কীটনাশক ব্যবহার করতে পারবে । তাই টোটালি জনবন্ধন বাজেট।’

বাজেট বক্তৃতায় গত বৃহস্পতিবার জাতীয় সংসদে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী  বলেন, ‘কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে এবং প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে সরকার ১৪ এপ্রিল থেকে আনুষ্ঠানিকভাবে কৃষক কার্ড কর্মসূচি চালু করেছে। চলতি ২০২৫-২৬ অর্থবছরে এই কর্মসূচির প্রি-পাইলটিং হিসেবে দেশের আটটি বিভাগের ১০টি জেলার ১১টি উপজেলার ২২ হাজার ৬৫ জন কৃষককে কার্ড দেওয়া হয়েছে। মংস্যচাষি, প্রাণিসম্পদ খামারি ও লবণচাষিদেরও এই বিশেষ কার্ডের আওতায় আনা হয়েছে।’

সরকারের অন্যতম প্রধান অঙ্গীকার হলো, কৃষিকে জাতীয় সমৃদ্ধির প্রধান চালিকাশক্তিতে পরিণত করা। কৃষি খাতে মৌলিক রূপান্তর আনতে ও প্রান্তিক জনগোষ্ঠীর দোরগোড়ায় ১০টি সেবা পৌঁছে দিতে গত পহেলা বৈশাখ আনুষ্ঠানিকভাবে ‘কৃষক কার্ড’ কর্মসূচি চালু করে সরকার।

তিনি আরোও বলেন, ‘আগামী অর্থবছরে ১০০ উপজেলায় ৪২ লাখ ৫০ হাজার কৃষককে কৃষক কার্ড দেওয়া হবে এবং দেশের সব কৃষককে পর্যায়ক্রমে কৃষক কার্ড দেওয়ার পরিকল্পনা রয়েছে সরকারের। এই কার্ডের মাধ্যমে ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকেরা প্রতিবছর একবার আড়াই হাজার টাকা করে নগদ সহায়তার পাশাপাশি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আরও ১০ ধরনের বহুমুখী সুবিধা পাবেন।’

অর্থমন্ত্রী বলেন,‘ প্রাকৃতিক দুর্যোগজনিত ঝুঁকি মোকাবিলা এবং কৃষি উৎপাদনে স্থিতিশীলতা নিশ্চিত করার লক্ষ্য কৃষিবিমা চালু করার পরিকল্পনা রয়েছে সরকারের।’

কৃষি খাতকে শক্তিশালী করতে তফশিলি ব্যাংকগুলোর মাধ্যমে কৃষি ও পল্লিঋণ কার্যক্রম সম্প্রসারিত করা হবে। এ ছাড়া আমদানি–নির্ভরতা কমাতে ডাল, তৈলবীজ, মসলা ও ভুট্টা চাষে ৪ শতাংশ রেয়াতি সুদে ঋণ অব্যাহত থাকবে। একই সঙ্গে উপকূলীয় অঞ্চলে লবণ চাষে ৪ শতাংশ এবং পার্বত্য জেলায় কৃষকদের জন্য বাংলাদেশ কৃষি ব্যাংকের (বিকেবি) মাধ্যমে ৫ শতাংশ সুদে ঋণ কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান অর্থমন্ত্রী।

যে সুবিধা পাবেন কৃষকরা:
কৃষি মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, কৃষক কার্ডের আওতায় একজন কৃষক প্রাথমিকভাবে ১০ ধরনের সুবিধা পাবেন। এর মধ্যে রয়েছে ন্যায্যমূল্যে বীজ, সার ও কীটনাশক সংগ্রহ, সরাসরি ভর্তুকি ও প্রণোদনা প্রাপ্তি, সাশ্রয়ী সেচ সুবিধা, সহজ শর্তে কৃষিঋণ, কৃষি বীমা, কৃষিপণ্য ন্যায্যমূল্যে বিক্রির সুযোগ, প্রশিক্ষণ, আবহাওয়ার তথ্য এবং রোগবালাই দমন-সংক্রান্ত পরামর্শ। এই উদ্যোগের আওতায় প্রতিটি কৃষক পরিবার একটি করে কৃষক কার্ড পাবে। তবে নির্ধারিত শ্রেণির কৃষক ভূমিহীন, প্রান্তিক ও ক্ষুদ্র কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়া হবে। নীতিমালা অনুযায়ী, এই অর্থ দিয়ে সার, বীজ, কীটনাশকসহ কৃষি উপকরণ এবং মৎস্য ও গবাদি পশুর খাদ্য সংগ্রহ করা যাবে। শস্য উৎপাদনকারী কৃষকের পাশাপাশি মৎস্য চাষি ও প্রাণিসম্পদ খামারিরাও এ সুবিধার আওতায় থাকবেন।

Tags: আবুল কালাম আজাদকৃষি বান্ধবপার্টনারবাজেটসরকার

এই ক্যাটাগরির অন্য সংবাদ

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

উজানের ঢলে বাড়ছে তিস্তার পানি, উত্তরাঞ্চলে বন্যার পূর্বাভাস

খামারবাড়িতে চলছে তিনদিন ব্যাপী জাতীয় ফল মেলা

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

কৃষি-খাদ্য ব্যবস্থায় প্রবৃদ্ধি ও কর্মসংস্থান বাড়াতে বিনিয়োগ বৃদ্ধি করা হচ্ছে : কৃষিমন্ত্রী

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

অযৌক্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহার রোধে সম্মিলিত উদ্যোগ জরুরি: প্রতিমন্ত্রী টুকু

২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নবায়নযোগ্য জ্বালানি খাতে শুল্ক-কর ছাড় সরকারের ঐতিহাসিক পদক্ষেপ

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com