ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

পর্যটকদের মুগ্ধতা ছড়াচ্ছে শ্রীমঙ্গলের সড়ক

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
মে ২৪, ২০২৬
in পর্যটন, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

সবুজ চা–বাগানের মাঝখান দিয়ে চলেছে সড়ক। সড়কের দুই পাশ যেন এক ফুলেল স্বপ্নপুরী। কৃষ্ণচূড়ার আগুনরাঙা রং, জারুলের নীল-বেগুনি ছায়া আর সোনালুর ঝুলন্ত হলুদ আভা মিলেমিশে তৈরি করেছে অপূর্ব মেলবন্ধন। ফুলে ফুলে সেজে ওঠা প্রকৃতির এই ক্যানভাসে কেউ ছবি তুলছেন, কেউ দাঁড়িয়ে সৌন্দর্য উপভোগ করছেন।

চায়ের রাজধানী ও পর্যটন নগরীখ্যাত শ্রীমঙ্গলে নতুন করে মুগ্ধতা ছড়াচ্ছে একটি সড়ক। চা গবেষণা ইনস্টিটিউট (বিটিআরআই) সংলগ্ন প্রায় আধা কিলোমিটার পথ এখন যেন এক জীবন্ত শিল্পকর্মের ক্যানভাস।

সবুজ চা বাগানের বুকে রঙের ছোঁয়ায় বর্ণিল রূপ পেয়েছে ভানুগাছ রোডের বিটিআরআই পয়েন্ট থেকে সংলগ্ন ব্রিজ পর্যন্ত সড়কটির দুই পাশ।

এই দৃষ্টিনন্দন আয়োজনটি করেছেন সদ্য বিদায়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসলাম উদ্দিন। তার উদ্যোগে রাস্তার দুই পাশ জুড়ে আঁকা হয়েছে রঙিন আল্পনা, নকশা ও নান্দনিক প্যাটার্ন।

সবুজের সমারোহে ঘেরা চা বাগানের মাঝখানে বিস্তৃত এই শিল্পকর্ম প্রকৃতি ও নান্দনিকতার এক অপূর্ব মেলবন্ধন তৈরি করেছে।

সড়কটি এখন শুধু যাতায়াতের পথ নয়; এটি পরিণত হয়েছে এক চিত্তাকর্ষক দর্শনীয় স্থানে। প্রতিদিন পর্যটকদের ভিড় বাড়ছে এখানে। কেউ পরিবার নিয়ে আসছেন, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ প্রিয়জনকে সঙ্গে নিয়ে নিজেদের মুগ্ধ মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করছেন।

শিশুদের উচ্ছ্বাস আর তরুণদের কৌতূহল যেন ছড়িয়ে পড়ছে রঙিন আলপনার প্রতিটি আঁচড়ে।

শ্রীমঙ্গল প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি আফম আব্দুল হাই ডন জানান, শ্রীমঙ্গল একটি পর্যটননির্ভর উপজেলা। পর্যটকদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করতে এবং স্থানীয় সৌন্দর্য বৃদ্ধির লক্ষ্যেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সৃজনশীল কর্মকাণ্ড পর্যটন শিল্পে ইতিবাচক প্রভাব ফেলবে।

পর্যটন সংশ্লিষ্টদের মতে, শ্রীমঙ্গল ইতিমধ্যে দেশের অন্যতম আকর্ষণীয় গন্তব্য। চা বাগান, সাতছড়ি জাতীয় উদ্যান ও মাধবপুর হ্রদ পর্যটকদের টানে। এবার যোগ হলো রঙিন বিটিআরআই সড়ক।

এ ধরনের দৃষ্টিনন্দন উদ্যোগ ধারাবাহিকভাবে অব্যাহত থাকলে শ্রীমঙ্গল আরও পর্যটকবান্ধব ও আকর্ষণীয় হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

সবুজ প্রকৃতির মাঝে রঙের ছড়াছড়ি এখন শ্রীমঙ্গলকে নতুন এক মাত্রা দিয়েছে। এক সাধারণ সড়ক হয়ে উঠেছে অসাধারণ এক গন্তব্য। রঙে রঙিন এই সড়ক এখন শুধু একটি পথ নয়; এটি শ্রীমঙ্গলের নতুন পরিচয়, নতুন মুগ্ধতার ঠিকানা। আর এই মুগ্ধতা পর্যটকদের বারবার ফিরিয়ে আনবে বলেই প্রত্যাশা সবার।

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

‘বিহান’-এ উঠে এসেছে নারী নেতৃত্বের সংগ্রাম, বাস্তবতা ও আকাঙ্ক্ষার গল্প

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com