ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

হাকালুকির কূলে পাখিদের নিরাপদ আশ্রয়

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
ফেব্রুয়ারি ৬, ২০২৬
in পর্যটন, ফোকাস, সমৃদ্ধি
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার হাকালুকি হাওরপারের হাল্লা পাখিবাড়িটি দুই দশকের বেশি সময় ধরে পাখিদের নিরাপদ ঠিকানা। বারো মাস সেখানে ঘর বেঁধে পাখিরা বসবাস করছে। হাকালুকি হাওরের কূলঘেঁষা গ্রামে, সন্ধ্যা নামলেই আকাশ ভরে যায় পাখির শব্দে। দল বেঁধে ঘরে ফেরে পাখিরা—ঠিকানার নাম বড়লেখার ‘পাখিবাড়ি’। গ্রামটি মৌলভীবাজার জেলার বড়লেখা উপজেলা সদর থেকে ১৫ কিলোমিটার পশ্চিমে অবস্থিত, নাম হাল্লা। এর পাশেই হাকালুকি হাওরের সুবিস্তৃত অঞ্চল। হাওরের তীরে গড়ে উঠেছে পাখিদের আশ্রয়স্থলটি। তিন দশকের বেশি সময় ধরে মানুষের নিঃস্বার্থ ভালোবাসা ও প্রকৃতির উদারতায় এটি আজ জীববৈচিত্র্য সংরক্ষণের এক অনন্য উদাহরণ।

পানকৌড়ি, নিশি বক, সাদা বক, নীলটুনি, হরিয়াল, দুধরাজ, শালিক, মাছরাঙা, জলকুড়া, সরালিসহ অসংখ্য পাখি দল বেঁধে উড়ে বেড়ায় বাড়ির আঙিনাজুড়ে। বারো মাস এই বাড়ির বাঁশঝাড় ও নানা প্রজাতির গাছে পাখিরা বাসা বেঁধে বসবাস করে। শীত মৌসুমে এখানে ভিড় জমায় অগণিত অতিথি পাখি। প্রায় এক একর জায়গাজুড়ে বিস্তৃত এই বাড়িটিতে তিন থেকে চার দশক ধরে পাখিদের অবাধ বসবাস।

‘পাখিবাড়ি’ গড়ে ওঠার গল্প—
গ্রামের মনোহর আলী মাস্টারের বাড়িতে বিভিন্ন প্রজাতির পাখি এসে আশ্রয় নিতে থাকে। তাঁর নীরব সহনশীলতায় পাখিরা বাড়ির গাছপালায় বসত শুরু করে। তাঁর সন্তানেরাও এই ধারাবাহিকতা বজায় রেখেছেন। নিরাপদ পরিবেশ, প্রাকৃতিক খাদ্যের প্রাচুর্য এবং মানুষের সহনশীল আচরণ—এই তিনের সমন্বয়ে ধীরে ধীরে বাড়িটি গড়ে ওঠে ‘পাখিবাড়ি’ হিসেবে।

‘সন্ধ্যা হয়–চারিদিকে মৃদু নীরবতা/
কুটা মুখে নিয়ে এক শালিখ যেতেছে উড়ে চুপে।’

জীবনানন্দ দাশের লেখা এই পঙ্ক্তিগুলো যেন এখানে চোখের সামনে ধরা দেয়। সারা দিনের ভ্রমণ শেষে সন্ধ্যার আগে নিজ নিজ বাসায় ফিরতে শুরু করে পাখিরা। আবার ভোরের আলো ফুটতেই উড়াল শুরু করে খোলা আকাশে। দল বেঁধে তারা আকাশে আলপনা এঁকে বেড়ায়।
হাওর অঞ্চলের হিজল, করচ, জারুলসহ নানা গাছগাছালির সমন্বয়ে এখানে গড়ে উঠেছে এক ক্ষুদ্র বন। হিজলগাছে ঘুঘুর ডাক সৃষ্টি করে এক অপরূপ মুহূর্ত। করচগাছে পানকৌড়ি ও বকের ঝাঁক মুহুর্মুহু উড়ে গিয়ে জানান দেয় তাদের অস্তিত্বের কথা। পাশে শর্ষেখেতসহ নানা ধরনের ফসল চাষ করেন স্থানীয় কৃষকেরা—প্রকৃতি ও মানুষের সহাবস্থানের এক সুন্দর দৃষ্টান্ত।
পাখিদের বিষ্ঠার কারণে ঘরের টিন ও ফলফলাদি নষ্ট হয়ে আর্থিক ক্ষতির মুখোমুখি হন বাড়ির লোকজন। তবুও পাখিদের যত্নে তাঁরা নিয়োজিত। নিঃস্বার্থ এই ভালোবাসাই পাখিদের কাছে জায়গাটিকে করে তুলেছে সবচেয়ে নিরাপদ। গ্রামের অন্য বাড়িগুলোতে না গিয়ে পাখিরা এখানেই ফিরে আসে বারবার।

দুর্গন্ধবিহীন ও সম্ভাবনাময় এই পাখিবাড়িকে সরকারি অভয়াশ্রম হিসেবে ঘোষণা করার প্রয়োজনীয়তা রয়েছে। এতে পাখিদের বংশবৃদ্ধি ও সংরক্ষণ নিশ্চিত হওয়ার পাশাপাশি জীববৈচিত্র রক্ষা এবং পর্যটনশিল্প বিকাশে এটি হতে পারে এক গুরুত্বপূর্ণ মাইলফলক।

লেখক: রেজা করিম প্রিন্স, বড়লেখা, মৌলভীবাজার

Tags: পাখিহাওরহাকালুকি

এই ক্যাটাগরির অন্য সংবাদ

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

কেন্দুয়ায় ভাইয়ের বিরুদ্ধে জমির ধানের চারা নষ্ট করার অভিযোগ

বিকাশ মার্চেন্টদের জামানতবিহীন ঋণ দিচ্ছে ব্র্যাক ব্যাংক

সার বিষয়ে কৃষি মন্ত্রণালয়কে সহায়তায় ৩ সদস্যের মন্ত্রিসভা কমিটি

মাত্রাতিরিক্ত কীটনাশক নিয়ন্ত্রণে কৃষকদের প্রশিক্ষণের উদ্যোগ

ঢাকা-রিয়াদ আকাশপথে নতুন প্রতিযোগী রিয়াদ এয়ার, প্রতিদিন ফ্লাইট

সুন্দরবনের কোলঘেঁষে সুন্দরী ইকো রিসোর্ট

দেশে বর্তমানে সারের সংকট নেই, মজুদও পর্যাপ্ত রয়েছে

কৃত্রিম সারের সংকট সৃষ্টি করলে কঠোর ব্যবস্থা: কৃষি সচিব

সর্বশেষ সংবাদ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

জলবায়ু ঝুঁকি মোকাবিলায় পিছিয়ে পড়ল বাংলাদেশ

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

বাংলাদেশ থেকে ১০ হাজার কৃষক ও মৎস্যজীবী নেবে ওমান

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

নিরাপদ খাদ্য উৎপাদন ও সুরক্ষায় নতুন প্রকল্প

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

চরের বালুচরে ‘সবুজ বিপ্লব’: প্রযুক্তিতে বদলে যাচ্ছে দুই কোটি মানুষের ভাগ্য

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

ইমক্যাবের নতুন সভাপতি শাহীন চৌধুরী, সম্পাদক মাছুম বিল্লাহ

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

জলবায়ু পরিবর্তন: বাড়বে তাপপ্রবাহ-খরা-বন্যা ও খাদ্যসংকটের ঝুঁকি

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com