ঢাকা,
|
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home কৃষি উদ্যোক্তা

টমেটো চাষে সাফল্য, কৃষকের মুখে হাসি

byডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
জানুয়ারি ৩১, ২০২৬
in কৃষি উদ্যোক্তা, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

পাবনায় পেঁয়াজের সুনাম ও খ্যাতি রয়েছে দেশজুড়ে। মাটির উর্বরতা ও সহিষ্ণুতা ভালো হওয়ায় এ জেলায় কৃষিতে রয়েছে ব্যাপক সম্ভাবনা। এ বছর আবহাওয়া অনুকূলে থাকায় শীতের টমেটো চাষ করে লাভবান কৃষকরা। এর পাশাপাশি সার, বীজ ও বিভিন্ন পরামর্শ দিয়ে কৃষকদের উদ্বুদ্ধ করছে কৃষি বিভাগ।

বিস্তীর্ণ মাঠে থোকায় থোকায় লাল-সবুজ রঙের টমেটো— এমন চিত্র চোখে পড়বে সুজানগরের খলিলপুর গ্রামে। সেখানে মাঠজুড়ে চাষ হয়েছে ‘ওয়ান্ডারফুল টু’ জাতের টমেটো। খলিলপুর গ্রামের কৃষক আনসার আলী প্রবাস থেকে দেশে ফিরে শুরু করেন কৃষিকাজ। উন্নত জাতের টমেটো চাষ করে সফল হয়েছেন এ উদ্যোক্তা।

টমেটো চাষ করে বর্তমানে বেশ লাভবান হয়েছেন বলে জানান তিনি। এর পাশাপাশি ছেলে-মেয়ের পড়াশোনার খরচও বহন করছেন এখান থেকেই।

‘ওয়ান্ডারফুল টু’ জাতের টমেটো প্রতি বিঘায় উৎপাদন হয় ২০০ থেকে আড়াইশো মণ। এখানকার টমেটো সুস্বাদু হওয়ায় বাজারে চাহিদাও বেশি। এ জাতের টমেটো চাষে আগ্রহী হচ্ছেন অনেকেই। স্থানীয় কৃষকরা জানান, ফলন কম হলেও বেশি দাম পাওয়ায় লাভবান হচ্ছেন তারা।

এদিকে, কৃষকদের সার, বীজ ও বিভিন্ন পরামর্শ দিয়ে উদ্বুদ্ধ করছেন বলে জানায় কৃষি বিভাগ। পাবনা সুজানগর উপজেলার কৃষি অফিসার আসাদুজ্জামান বলেন, ‘এখানে তিনি (আনসার আলী) “ওয়ান্ডার টু” জাতের একটি টমেটো চাষ করেছেন। ফলনও খুবই ভালো হয়েছে। আশপাশের কৃষকরা উদ্বুদ্ধ হয়েছেন।’

তিনি বলেন, ‘গত বছরও ‘মিন্টু সুপার’ নামে টমেটো চাষ করেছিলেন, সেটাও এলাকায় সারা ফেলেছিল। এ বছরও সারা ফেলেছে, আমরা আশা করছি আগামী বছর এ জাতটি ওই এলাকায় ছড়িয়ে পরবে এবং কৃষকরা চাষ করে লাভবান হবেন।’

কৃষি অফিসের তথ্যমতে, সুজানগরে এ বছর ৫৫০ হেক্টর জমিতে টমেটোর আবাদ হয়েছে।

Tags: কৃষিকৃষি পরামর্শটমেটো

এই ক্যাটাগরির অন্য সংবাদ

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

সিআইএফএফটি-এর এশিয়া দূত মনোনীত হলেন ডাল্টন জহির

নিরাপদ খাদ্য আইনে সেপ্টেম্বরে এক কোটি টাকা জরিমানা, ৪৪ মামলা

নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎসহ রেস্তোরাঁ ব্যবসায়ীদের ৯ দফা দাবি

স্ট্রমী ফাউন্ডেশন বাংলাদেশের নতুন ব্র্যান্ড উন্মোচন

বাংলাদেশ প্রাণিবিজ্ঞান সমিতির ২৪তম আন্তর্জাতিক সম্মেলন শুরু

বিজ্ঞানীদের উদ্ভাবনের মূল্যায়ন নিশ্চিত করা হবে: আমিন উর রশিদ

ইতালির সাথে সহযোগিতা বাড়াতে চায় বাংলাদেশ

জীবাশ্ম জ্বালানির চড়া মাশুল: বৈশ্বিক উষ্ণতায় দুর্বল হচ্ছে হিমালয়ের ঢাল

সর্বশেষ সংবাদ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ইলিশের উৎপাদন বাড়াতে নতুন উদ্যোগ

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

ঢাকায় উদ্বোধন হলো ‘ওয়েভস অব লাইফ’  আলোকচিত্র প্রদর্শনী

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

প্রশিক্ষণলব্ধ জ্ঞান মাঠে প্রয়োগের আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

নিরাপদ খাদ্য ও পুষ্টি নিশ্চিতে কৃষি গবেষণা বাড়ানোর আহ্বান

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

সৌরশক্তিচালিত সেচে বদলাচ্ছে কৃষি, কমছে ব্যয়

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

৯০ শতাংশ স্কুলের আশপাশে অস্বাস্থ্যকর খাবারের দোকান, স্বাস্থ্য ঝুঁকিতে শিশুরা: ইউনিসেফ

Load More
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com