ঢাকা, রাত ৩:১০
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home ফোকাস

ভারত-পাকিস্তান থেকে এক লাখ টন চাল আমদানি হচ্ছে

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
ডিসেম্বর ২৪, ২০২৫
in ফোকাস, বাজার ও মূল্য
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

ভারত ও পাকিস্তান থেকে মোট এক লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এর মধ্যে ভারত থেকে আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে আনা হবে ৫০ হাজার টন সেদ্ধ চাল।

সেদ্ধ চাল সরবরাহের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড। দাম প্রতি টন ৩৫৫ দশমিক ৭৭ মার্কিন ডলার হিসেবে বাংলাদেশের প্রায় ২১৭ কোটি ৫৪ লাখ টাকার মতো। আর পাকিস্তানি চালের সরবরাহকারী ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। পাকিস্তান থেকে সরকারি পর্যায়ে (জিটুজি) দরপত্র ছাড়া সরাসরি ৫০ হাজার টন আতপ চাল আনা হবে।
সচিবালয়ে গতকাল অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয়সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ দুটি প্রস্তাব অনুমোদিত হয়। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা সাংবাদিকদের এ তথ্য জানান।

অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য এবং রাজনীতিকে আলাদা করে দেখতে হবে। ভারতের সঙ্গে সম্পর্ক বাইরে যতটা শোনা যায়, বাস্তবে সম্পর্ক ততটা খারাপ নয়। আমরা অবশ্যই ভারতের সঙ্গে ভালো সম্পর্ক করতে চাই। চেষ্টা করে যাচ্ছি কোনোভাবেই যেন ভারতের মতো বড় প্রতিবেশীর সঙ্গে তিক্ত সম্পর্ক না হয়।’

বৈঠক শেষে আরও জানানো হয়, সেদ্ধ চাল সরবরাহের কাজ পেয়েছে ভারতীয় কোম্পানি পাত্তাভি অ্যাগ্রো ফুডস প্রাইভেট লিমিটেড। দাম প্রতি টন ৩৫৫ দশমিক ৭৭ মার্কিন ডলার, যা বাংলাদেশের প্রায় ২১৭ কোটি ৫৪ লাখ টাকার মতো। আর পাকিস্তানি চালের সরবরাহকারী ট্রেডিং করপোরেশন অব পাকিস্তান (টিসিপি)। এ চালের টনপ্রতি দাম পড়বে ৩৯৫ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪১ কোটি ৫২ লাখ টাকা।

চাল ক্রয়ের প্রস্তাব ছাড়াও গতকাল মঙ্গলবারের সভায় খাদ্যপণ্যের আরও পাঁচটি আলাদা প্রস্তাব অনুমোদিত হয়। ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) মাধ্যমে বিক্রির জন্য কেনা হবে সয়াবিন তেল, মসুর ডাল ও রাইস ব্র্যান তেল। সরাসরি ক্রয়পদ্ধতিতে; অর্থাৎ দরপত্র ছাড়া মোট ৩ কোটি ৭৫ লাখ লিটার সয়াবিন তেল আমদানি করা হচ্ছে। এর মধ্যে ব্রাজিল উৎসের ২ কোটি লিটার সয়াবিন তেল সরবরাহ করবে নাইজেরীয় কোম্পানি ভাইডক ফার্মস অ্যান্ড এক্সপোর্টস লিমিটেড। প্রতি লিটারের দাম পড়ছে ১২১ দশমিক ৩২ টাকা। এতে মোট ব্যয় হবে ২৪২ কোটি ৬৪ লাখ টাকা।

যুক্তরাষ্ট্রের কোম্পানি স্টুয়ার্ড ক্লোবানু গার্হার্ড ১ কোটি ২৫ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহের কাজ পেয়েছে। ১৩২ দশমিক ৬৯ টাকা লিটার দরে তানজানিয়া উৎসের এ সয়াবিন তেল আমদানিতে ব্যয় হবে ১৬৬ কোটি টাকা। আর মালয়েশীয় কোম্পানি সি মিলেনিয়াম ট্রেড ৫০ লাখ লিটার সয়াবিন তেল সরবরাহ করবে ১৩২ দশমিক শূন্য ৮ টাকা লিটার দরে। এতে ব্যয় হবে ৬৬ কোটি ৪ লাখ টাকা।

এদিকে স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্রের মাধ্যমে ১৬৭ কোটি ৯০ লাখ টাকায় মোট ১ কোটি লিটার রাইস ব্র্যান বা কুঁড়ার তেল সরবরাহের কাজ পেয়েছে তিনটি প্রতিষ্ঠান। এর মধ্যে গাইবান্ধার প্রধান ওয়েল মিলস ২৫ লাখ লিটার এবং ঢাকার গ্রিন ওয়েল অ্যান্ড পোলট্রি ফিড ইন্ডাস্ট্রিজ ২৫ লাখ লিটার ও মজুমদার প্রোডাক্টস ৫০ লাখ লিটার রাইস ব্র্যান তেল সরবরাহ করবে। প্রতি লিটার তেলের দাম ১৬৭ দশমিক ৯০ টাকা।

এ ছাড়া স্থানীয়ভাবে উন্মুক্ত দরপত্র পদ্ধতিতে ১০ হাজার টন মসুর ডাল সরবরাহের কাজ পেয়েছে খুলনার ফুলতলার প্রতিষ্ঠান জয়তুন অটো রাইস অ্যান্ড ডাল মিলস। প্রতি কেজি ডালের দাম পড়ছে ৭২ দশমিক ২০ টাকা।

(দৈনিক সংবাদ)

Tags: আমদানিচাল

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : প্রাণিসম্পদমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সার ও কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফের প্রস্তাব

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com