ঢাকা, রাত ১:০৫
সোমবার | ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ
৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
বর্ষাকাল
৭ই মহর্‌রম, ১৪৪৮ হিজরি
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা
No Result
View All Result
Agri Sangbad
No Result
View All Result
Home পর্যটন

হরিণের দেখা মিলেছে সাতছড়ি জাতীয় উদ্যানে

Agri Sangbad Site Iconbyএগ্রি সংবাদ করেসপন্ডেন্ট
সেপ্টেম্বর ২৩, ২০২৫
in পর্যটন, ফোকাস
A A
ফেসবুকহোয়াটসঅ্যাপ

হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি জাতীয় উদ্যানে হরিণের দেখা মিলেছে। এ ঘটনা বনের জীববৈচিত্র্যের জন্য ইতিবাচক সংকেত। এভাবে বন্যপ্রাণীর উপস্থিতি বাড়তে থাকলে সাতছড়ি জাতীয় উদ্যান আরও সমৃদ্ধ হবে বলে মনে করছেন প্রকৃতিপ্রেমিরা।

স্থানীয়রা জানান,এর আগে এই উদ্যানে সড়কের পাশে প্রায়শই বানরের আনাগোনা দেখা গেলেও সম্প্রতি ভাল্লুকের উপস্থিতি চাঞ্চল্য সৃষ্টি করে। এবার হরিণ দেখা যাওয়ায় পর্যটক ও স্থানীয়দের মধ্যে ‘উচ্ছ্বাস’দেখা দিয়েছে। বনের গাছপালা ও প্রাণী সুরক্ষায় সবাইকে আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন পর্যটকরা। তাদের মতে, প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় বনাঞ্চল সংরক্ষণ করা এখন সময়ের দাবি।

গতকাল সাতছড়ি জাতীয় উদ্যানের কুনিমোড়া স্থানে চুনারুঘাট-মাধবপুর পুরাতন মহাসড়কের পাশে হরিণ দেখে মোবাইলে ছবি ধারণ করেন পূবালী ব্যাংক রাজার বাজার শাখার সিনিয়র অফিসার বিশ্বজিত রায় সুমন।

উদ্যান কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, চুনারুঘাটের রঘুনন্দন পাহাড়ে সাতছড়ি জাতীয় উদ্যানের অবস্থান। ২৪৩ হেক্টর আয়তনের এ উদ্যানের পাশ ঘেঁষে আছে ৯টি চা-বাগান। উদ্যানের ভেতরে টিপরাপাড়ায় পাহাড়ি ক্ষুদ্র জাতিগোষ্ঠীর ২৪টি পরিবার বসবাস করে। ১৯৭ প্রজাতির জীবজন্তু ও ১৫০ থেকে ২০০ প্রজাতির পাখি আছে উদ্যানে।
বাংলাদেশের সংরক্ষিত এ বনাঞ্চল পাখিদের অভয়াশ্রম। বনের ভেতরে লজ্জাবতী বানর, উল্লুক, চশমা পরা হনুমান, কুলু বানর, মেছোবাঘ, মায়া হরিণও আছে।

পরিবেশ নিয়ে কাজ করা সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য জাহাঙ্গীর আলম বলেন, ‘বনের ভেতরে বসবাস করা মানুষ বিশেষ করে ক্ষুদ্র জাতিগোষ্ঠীকে বন্যপ্রাণী রক্ষণাবেক্ষণের বিষয়ে আরও আন্তরিক হতে হবে। প্রাণীগুলো কেউ যাতে শিকার বা নিধন না করে, সে ব্যাপারে সতর্ক করতে হবে।’ সাতছড়ি জাতীয় উদ্যানের বিট কর্মকর্তা আনোয়ার হোসেন বলেন,‘সাতছড়ি একটি বন্যপ্রাণী সমৃদ্ধ বনাঞ্চল। এখানে নানা বিপন্ন প্রজাতির প্রাণীর অস্তিত্ব রয়েছে।’

Tags: প্রানীবনবনাঞ্চলহরিণ

এই ক্যাটাগরির অন্য সংবাদ

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

লিচু চাষে বদলে গেছে পিরোজপুরের অর্থনীতি

জলাতঙ্কমুক্ত দেশ গড়তে আসছে মেগা প্রকল্প

রাতে ঢাকায় বজ্রসহ বৃষ্টি হতে পারে

ব্ল্যাক বেঙ্গল ছাগলের ঐতিহ্য ফিরিয়ে আনা হবে : প্রাণিসম্পদমন্ত্রী

২৭ জুলাই পুনরায় চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা ফ্লাইট

অধিক লাভের আশায় মাটির অপূরণীয় ক্ষতি, নষ্ট হচ্ছে মাটির গুণাগুণ

ডুলাহাজারা সাফারি পার্ক পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

সার ও কীটনাশক আমদানিতে ভ্যাট-ট্যাক্স মওকুফের প্রস্তাব

সর্বশেষ সংবাদ

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

কাতারে সড়ক দুর্ঘটনায় পাঁচ বাংলাদেশি নিহত

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

রাজধানীতে স্বস্তির বৃষ্টি

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বাংলাদেশকে আঞ্চলিক অ্যাভিয়েশন হাব করতে চায় সরকার: বিমানমন্ত্রী

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

বৃক্ষরোপণে মৃত্যুর পরও সওয়াব লাভ

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ইউরোপজুড়ে প্রলয়ঙ্কারী হিটডোম, বিপর্যস্ত প্রাণ-প্রকৃতি

ভাড়া বৃদ্ধিতে ক্ষুব্ধ চাষিদের মহাসড়ক অবরোধ

আলু সংরক্ষণের ভাড়া: প্রয়োজন স্বচ্ছতা ও সমঝোতা

Load More

এগ্রি সংবাদ আর্কাইভ

রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি
 ১২৩৪৫
৭৮৯১০১১১১৩
৪১৫১৬১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৯৩০  
Facebook Youtube Linkedin X-twitter
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact
  • Home
  • About
  • Advertisement
  • Bangla Converter
  • Career
  • Privacy Policy
  • Contact

Copyright © 2026 Agri Sangbad, All rights reserved | Development & Maintenance By: </> Hur Agency

No Result
View All Result
  • মূলপাতা
  • কৃষি সংবাদ
  • বাজার ও মূল্য
  • কৃষি পরামর্শ
  • জলবায়ু ও পরিবেশ
  • পশুপালন ও মৎস্য
  • নগরায়ন
  • পর্যটন
  • অন্যান্য
    • লিড নিউজ
    • ফোকাস
    • হাইলাইটস
    • বিশেষ প্রতিবেদন
    • মুক্ত আলোচনা
    • সাক্ষাৎকার
    • সমৃদ্ধি
    • প্রবাস
    • কৃষি প্রযুক্তি
    • প্রেস বিজ্ঞপ্তি
    • কৃষি উদ্যোক্তা

Press Release: agrisangbad@gmail.com